Shohel
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, কুয়াকাটায় যুবকের এক বছরের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় তাকে এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার হারুন অর রশিদের ছেলে।

প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাসেল বিভিন্ন জায়গায় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। সম্প্রতি কুয়াকাটায় এসে একই পরিচয়ে একটি আবাসিক হোটেলে কক্ষ বুক করেন। পরে একটি বিকাশের দোকানে গিয়ে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ছাড়া বিয়ের ক্ষেত্রেও তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাসেলের দুটি বিয়ে রয়েছে। প্রথম স্ত্রীর কাছ থেকে তিনি প্রায় ১০ লাখ টাকা নিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

নিজের পরিচয়কে বিশ্বাসযোগ্য করে তুলতে সরকারি নথিও জাল করার অভিযোগ রয়েছে রাসেলের বিরুদ্ধে।

সূত্র জানায়, ৪৪তম বিসিএসের গেজেটে ২৩২ নম্বর ক্রমিকে থাকা ‘মো. রাসেল মিয়া’ নামটি পরিবর্তন করে ‘মো. রাসেল হাওলাদার’ করা হয়। এ কাজে এআই প্রযুক্তি ব্যবহারের কথা রাসেল নিজেই জানিয়েছেন বলে জানা গেছে। একইভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জাল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি প্রশাসনের নজরে আসার পর মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মাসুদ খানের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় রাসেল হাওলাদারকে আটক করে তার কাছে থাকা বিভিন্ন কাগজপত্র ও নথি যাচাই করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধির ১৭০ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করা গুরুতর অপরাধ। বিষয়টি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ যাতে সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহযোগী দেশগুলোর কাছে আগাম সতর্কবার্তা চেয়ে জেলেনস্কির আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার তীব্র হামলা।

১

প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয়ের পরেও কেন সৌদি আরব হুথি হামলা থেকে রক্ষা পায়নি?

২

ইরান যুদ্ধ পরিস্থিতি

৩

মানুষ হও ( কবিতা )

৪

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে, আওয়ামীলীগ নেতা সহ ৪ জন আটক

৫

পটুয়াখালীতে গৃহবধূ হত্যা মামলার রায়ে প্রধান আসামীকে যাবজ্জীবন ও তার স্ত্রী পুষ্প বেগমকে ১০ বছর সশ্রম কারাদন্ড

৬

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, কুয়াকাটায় যুবকের এক বছরের কারাদণ্ড

৭

পটুয়াখালীতে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

৮

অস্থিতিশীলতা তৈরির বিরুদ্ধে পটুয়াখালীতে বিএনপির সমাবেশ ও মিছিল

৯

পটুয়াখালীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

১০

শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য: পবিপ্রবি উপাচার্য

১১

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা চল্লিশটি বিমান নিয়ে দেশে আসছেন 

১২

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৩

পটুয়াখালীতে বেসরকারি অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান

১৪

লোডশেডিং-পানি সংকটে দুর্ভোগে পটুয়াখালী পৌর শহরের ৮৫ হাজার মানুষ

১৫

বাউফলে খাসজমিতে মহিষ চরাতেও টাকা নেওয়ার অভিযোগ

১৬

পটুয়াখালীতে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মদিন পালন

১৭

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন 

১৮

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের কল্যাণে মানবিক উদ্যোগ হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

১৯

পটুয়াখালীতে এক অটোরিকশাচালককে গলায় ফাসদিয়ে হত্যার চেস্টা অভিযোগ

২০