Shohel
২২ সেপ্টেম্বর ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্থিতিশীলতা তৈরির বিরুদ্ধে পটুয়াখালীতে বিএনপির সমাবেশ ও মিছিল

পটুয়াখালী প্রতিনিধিঃ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পটুয়াখালীতে ব্যাপক লোকসমাগমের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী শহরের ঝাউতলায় জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​পূর্বঘোষিত এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার আটটি উপজেলা ও বিভিন্ন পৌর এলাকা থেকে বিএনপি এবং তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। হাতে ব্যানার-ফেস্টুন এবং কণ্ঠে রাজনৈতিক স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ঝাউতলা এলাকা। জেলা বিএনপির দাবি অনুযায়ী, কর্মসূচিটিতে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
​জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনুসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা।

​সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাসের পথ বেছে নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তবে বিএনপি ও দেশের সাধারণ জনগণ এ ধরনের দেশবিরোধী চক্রান্ত কখনো মেনে নেবে না। অবিলম্বে এই নৈরাজ্য ও সন্ত্রাস বন্ধ করা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর প্রতিহত করার হুঁশিয়ারি দেন তাঁরা।

​দলীয় পুনর্গঠন ও নীতিগত বিষয়ে বক্তারা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কোনো কমিটিতে ‘হাইব্রিড নেতা’, মাদকসেবী কিংবা মাদক ব্যবসায়ীদের কোনো ঠাঁই হবে না। দলের বিগত দিনের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করেই আগামী দিনের কমিটি গঠন করা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় থাকবে বলে নেতারা পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহযোগী দেশগুলোর কাছে আগাম সতর্কবার্তা চেয়ে জেলেনস্কির আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার তীব্র হামলা।

১

প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয়ের পরেও কেন সৌদি আরব হুথি হামলা থেকে রক্ষা পায়নি?

২

ইরান যুদ্ধ পরিস্থিতি

৩

মানুষ হও ( কবিতা )

৪

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে, আওয়ামীলীগ নেতা সহ ৪ জন আটক

৫

পটুয়াখালীতে গৃহবধূ হত্যা মামলার রায়ে প্রধান আসামীকে যাবজ্জীবন ও তার স্ত্রী পুষ্প বেগমকে ১০ বছর সশ্রম কারাদন্ড

৬

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, কুয়াকাটায় যুবকের এক বছরের কারাদণ্ড

৭

পটুয়াখালীতে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

৮

অস্থিতিশীলতা তৈরির বিরুদ্ধে পটুয়াখালীতে বিএনপির সমাবেশ ও মিছিল

৯

পটুয়াখালীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

১০

শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য: পবিপ্রবি উপাচার্য

১১

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা চল্লিশটি বিমান নিয়ে দেশে আসছেন 

১২

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৩

পটুয়াখালীতে বেসরকারি অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান

১৪

লোডশেডিং-পানি সংকটে দুর্ভোগে পটুয়াখালী পৌর শহরের ৮৫ হাজার মানুষ

১৫

বাউফলে খাসজমিতে মহিষ চরাতেও টাকা নেওয়ার অভিযোগ

১৬

পটুয়াখালীতে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মদিন পালন

১৭

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন 

১৮

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের কল্যাণে মানবিক উদ্যোগ হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

১৯

পটুয়াখালীতে এক অটোরিকশাচালককে গলায় ফাসদিয়ে হত্যার চেস্টা অভিযোগ

২০