পটুয়াখালী প্রতিনিধি : আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী শাখার উদ্যােগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, গাছের চারা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় স্থানীয় পিটিআই রোডে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, গাছের চারা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আলোচনা সভায় আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী শাখার সভাপতি মোরশেদা বেগম এর সভাপতিত্বে ও এডভোকেট মাকসুদুল হকের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী কমিশনার) আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডাঃ মোঃ রুহুল আমিন, সিনিয়র আইনজীবী এডভোকেট আবুল কাশেম, এডভোকেট এ,কে, এম আজিজুল হক, প্রভাষক খাদিজা ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সমাজেরই অংশ। আমাদের সকলের উচিত তাদের পাশে দাড়ানো এবং সহায়তা করা। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করায় আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং সংগঠনের সাফল্য কামনা করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী শাখার অন্যান্য নেতৃবৃন্দ, সুবিধাভোগী ও তাদের আত্মীয়-স্বজন এবং গনমাধ্যম কর্মীরা।অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন এ,কে,এম নূর উদ্দিন এবং মোঃ শাহীন মিয়া । আলোচনা শেষে ৬ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৬ টি হুইল চেয়ার, আর্থিক সহায়তা এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয় ।##
মন্তব্য করুন