পটুয়াখালী প্রতিনিধি:
১২ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

জেলা প্রতিনিধি:

পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ড টাউল বহাল গাছিয়ার নয়টি মামলার পরোয়ানাভুক্ত আসামি ও চিহ্নিত অপরাধী মাদক সম্রাট আবুল বাশারকে চৌরাস্তা স্টার রেস্টুরেন্টে এর সামনে থেকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। গতকাল এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতি সহ বিভিন্ন গুরুতর অপরাধের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গতকাল( ১১সেপ্টেম্বর শুক্রবার) বিকেল আনুমানিক ৪.৩০ মিনিটের সময় পটুয়াখালী পৌর শহরের স্টার রেস্টুরেন্টে এর সামনে থেকে মাদকসম্রাট নয় মামলার আসামী আবুল বাসরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।।।

​স্থানীয় সূত্রে জানা যায়, একসময় সামান্য আয়ের একটি মুরগির ফার্মে কর্মচারী হিসেবে কাজ করতেন আবুল বাশার। সেখান থেকে হঠাৎ করেই অঢেল অর্থ ও সম্পদের মালিক বনে যান তিনি। রাতারাতি শূন্য থেকে কোটিপতি হয়ে ওঠার এই রহস্য নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন ও কৌতুহল ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতি, মাদক ব্যবসা এবং অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমেই সে এই বিপুল সম্পদের পাহাড় গড়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান, নিজ এলাকায় মাদকের সিন্ডিকেট চালায় তিনি।এছাড়াও সরকারি খাল জবর দখল করে নিজের পালিত মাদকের সাথে জড়িত এমন লোক দিয়ে পরিচালিত করে আসছেন এই মাদক সম্রাট আবুল বাসার।এক সময় ভাত খেতে পারতো না অন্যের মুরগীর খামারে কাজ করতো। গা থেকে মুরগীর গন্ধ আসতো তার আজ কোটি টাকার মালিক। ঢাকায় অঢেল সম্পত্তি। এর উসৎ কোথায় মাদক এমনটাই জানান তিনি।

পটুয়াখালী সদর থানার এ,এস,আই রিপন জানান,থানায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট তামিল হয়েছে। ওয়ারেন্টের পেপার আমার দায়িত্বে ছিল। তাই অনেক কৌশল অবলম্বন করে তাকে ধরতে সক্ষম হয়েছি বলে জানান।

এব্যপারে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আবুল বাসারে এর বক্তব্য চাইতে গেলে তিনি প্রতিবেদক,কে বলেন,আমার নামে কোন মামলা নেই। আমি নিরপরাধ ষড়যন্ত্রের শিকার আমি। এলাকার কিছু লোক আমার বিরুদ্ধে পোপাগান্ডা ছড়াচ্ছে আমি নির্দোস।

​পটুয়াখালী সদর থানার কর্মকর্তা ওসি মনিরুজ্জামান (মনির) জানান, বাশারের বিরুদ্ধে মাদক ও ডাকাতি সংক্রান্ত মামলার পাশাপাশি মোট নয়টি পৃথক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে এলাকা ও তার আশপাশে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

পটুয়াখালীতে বেসরকারি অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান

লোডশেডিং-পানি সংকটে দুর্ভোগে পটুয়াখালী পৌর শহরের ৮৫ হাজার মানুষ

বাউফলে খাসজমিতে মহিষ চরাতেও টাকা নেওয়ার অভিযোগ

পটুয়াখালীতে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মদিন পালন

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন 

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের কল্যাণে মানবিক উদ্যোগ হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

পটুয়াখালীতে এক অটোরিকশাচালককে গলায় ফাসদিয়ে হত্যার চেস্টা অভিযোগ

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়-সাবেক সংসদ সদস্য সরদার আব্দুল রশিদ

১০

পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলনের উদ্বোধন

১১

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

১২

 পটুয়াখালীর ফতুল্লা বাজারে রেকর্ডিয় ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

১৩

পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি, স্বচ্ছ নিয়োগে নির্বাচিত ২৯জন

১৪

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৫

জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি: পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ

১৬

শীর্ষ সম্মেলনে তাইওয়ান ও শুল্ক নিয়ে ট্রাম্পকে চাপ দেবেন চীনের শি জিনপিং

১৭

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন দাবীতে প্রতিনিধি সমাবেশ

১৮

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে জনবল বাড়ানোর দাবি জানিয়ে পটুয়াখালীতে বিশ্ব মিডওয়াইফ দিবস পালন

১৯

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০