পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে এক অটো রিকশাচালককে গলায় ফাসদিয়ে হত্যার চেস্টা পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওর থানায় অভিযোগ । বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১১ টায় পটুয়াখালী থানাধীন সদর হাসপাতালের মধ্যে নির্মানাধীণ ভবনের ভিতরে এই ঘটনা ঘটে।
আহত চালকের নাম মোঃ জসিম হাওলাদার (৪৮),তিনি পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলী উপজেলার শাখারিয়া এলাকার মৃত আজাহার হাং এর ছেলে।
অটোরিকশা ছিনতাই ও টাকা,মোবাইল নিয়ে যাওয়ার অভিযুক্তরা হলেন মোঃ সোহেল (২৭), পিতা-অজ্ঞাত, সাং জিয়া সড়ক, মোঃ শাকিল (২২), পিতা- অজ্ঞাত, বাবার চায়ের দোকান সদর হাসপাতালের সামনে, মোঃ রাহাত (২৭), পিতা-অজ্ঞাত, মোঃ তুহিন (২০), পিতা-অজ্ঞাত, সর্ব সাং টাউন কালিকাপুর সদর হাসপাতাল সংলগ্ন এলাকায়, পটুয়াখালীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা চুরি, ছিনতাইকারী চাদাঁবাজ, প্রকৃতির লোক। তারা একত্রি হইয়া পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই, চাঁদাবাজ সহ বিভিন্ন ধরনের অপকর্ম করিয়া বেড়ায়। আমার ছেলে শাহিন রিক্সা চালাইয়া জীবিকা নির্বাহ করে। ২৩ জুলাই সকাল ১১ঘটিকার সময় পটুয়াখালী সদর হাসপাতালের সামনে থেকে আসামি শাকিল, রাহাত ও তুহিন আমার ছেলের অটো রিক্সায় যাত্রী হয়ে উঠে। আমার ছেলেকে শহরের বিভিন্ন স্থানে ঘুরাইয়া একই স্থানে ৩ ঘটিকার সময় আমার ছেলেকে আটক করিয়া বেধড়কভাবে মারপিট শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করিয়া তার কাছে থাকা ৩০হাজার টাকা ও এনড্রয়াড মোবাইল ফোন নিয়া যায় এবং আমার ছেলে উক্ত স্থানে রাখিয়া ১-৪ অভিযুক্তরা ঘটনাস্থল হইতে চলিয়া যায়। পরে স্থানীয় লোকজন আমার ছেলেকে নিয়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আমার ছেলের কাছে বিস্তারিত শুনিয়া পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করি।
পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসামিরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকে মারধর করে হত্যা চেস্টা করেছে। আহতর শরীরে মারধরের চিহ্ন রয়েছে।
মন্তব্য করুন