Shohel
১৫ অগাস্ট ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বেসরকারি অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান

পটুয়াখালী প্রতিনিধি: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ইএফটি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের ৬৪ জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে এ অর্থ প্রদান করা হয়।শনিবার ১৫ আগস্ট পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার মতো পটুয়াখালীতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটি এর মাধ্যমে স্ব স্ব হিসাবে অর্থ পাঠানো হয়।
এ কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১ লাখ ২৯ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাচ্ছেন। এর মধ্যে পটুয়াখালী জেলার ৫৩৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী এ সুবিধার আওতায় রয়েছেন।পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর সভাপতিত্বে পুলিশ সুপার মো. আবু ইউসুফ, জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, জেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার মু. মুজিবুর রহমান, জেলা জামাতের আমির এড. নাজমুল আহসান,  সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, দপ্তর প্রধানগন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘ সময় ধরে তারা এ সুবিধা থেকে বঞ্চিত ছিল। ইএফটি ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের হিসাবে অর্থ পৌঁছে দেওয়ায় এ কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হয়েছে। এ জন্য রাতা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সংশ্লিষ্টরা জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।##

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বেসরকারি অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান

লোডশেডিং-পানি সংকটে দুর্ভোগে পটুয়াখালী পৌর শহরের ৮৫ হাজার মানুষ

বাউফলে খাসজমিতে মহিষ চরাতেও টাকা নেওয়ার অভিযোগ

পটুয়াখালীতে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মদিন পালন

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন 

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের কল্যাণে মানবিক উদ্যোগ হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

পটুয়াখালীতে এক অটোরিকশাচালককে গলায় ফাসদিয়ে হত্যার চেস্টা অভিযোগ

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়-সাবেক সংসদ সদস্য সরদার আব্দুল রশিদ

পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলনের উদ্বোধন

১০

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

১১

 পটুয়াখালীর ফতুল্লা বাজারে রেকর্ডিয় ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

১২

পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি, স্বচ্ছ নিয়োগে নির্বাচিত ২৯জন

১৩

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৪

জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি: পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ

১৫

শীর্ষ সম্মেলনে তাইওয়ান ও শুল্ক নিয়ে ট্রাম্পকে চাপ দেবেন চীনের শি জিনপিং

১৬

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন দাবীতে প্রতিনিধি সমাবেশ

১৭

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে জনবল বাড়ানোর দাবি জানিয়ে পটুয়াখালীতে বিশ্ব মিডওয়াইফ দিবস পালন

১৮

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

২০