“কাবাডির মাঠে তারুণ্যের জয়, মাদকমুক্ত সমাজ আমাদের প্রত্যয়” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে সদর থানার আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঝাউতলা মাঠে উক্ত খেলায় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর সার্কেল কিশোর রায়, সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, সদর থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান সহ পুলিশের অন্যান্য সদস্যরা।
উক্ত খেয়ায় টাইগার-৭ পেয়েছে ৪১ পয়েন্ট ও লায়ন ৭ পেয়েছে ৩৫। টাইগার-৭ ছয় পয়েন্ট বেশি পেয়ে বিজয় লাভ করে।
সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দের সাথে উক্ত খেলা উপভোগ করেন। তারা আয়োজকে ধন্যবাদ জানান।
সদর সার্কেল কিশোর রায় জানান, এ খেলার আয়োজনের উদ্দেশ্যে হলো যুব সমাজকে মাদক থেকে সরিয়ে আনা। যুব সমাজের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়লে মাদক থেকে তারা দুরে থাকতে পারবে।
মন্তব্য করুন