পটুয়াখালী প্রতিনিধি
৮ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুদা সুলতানার বিরুদ্ধে।

মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ইনস্ট্রাক্টর মাহমুদা সুলতানা শিউলির দিকে। সরকার নির্ধারিত ভর্তি ফি ৯ হাজার ৪০০ টাকা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ১১ হাজার ৪০০ টাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত ফি’র চেয়ে ২ হাজার টাকা বেশি নেওয়া হলেও তাদের হাতে যে রসিদ দেওয়া হচ্ছে, তাতে উল্লেখ থাকছে ১০ হাজার ৪০০ টাকা। ফলে অতিরিক্ত আদায়কৃত অর্থের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত ইনস্ট্রাক্টর মাহমুদা সুলতানা শিউলি বলেন, “অতিরিক্ত কিছু টাকা খরচ রয়েছে যেমন ঈদ মিলাদুন নবী,অভিভাবকদের নিয়ে অনুষ্ঠান । পূর্বের নিয়ম অনুযায়ী এভাবে টাকা নেওয়া হচ্ছে। তবে এই সিদ্ধান্ত আমার একক নয়।” তিনি আরও বলেন, “যদি নিয়ম বহির্ভূত প্রমাণিত হয়, তাহলে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেওয়া হবে বলে জানান তিনি ।

অন্যদিকে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ভারপ্রাপ্ত দিলরুবা ইয়াসমিন দৈনিক বাংলাদেশ কন্ঠকে বলেন,“ সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। যদি কেউ নিয়ে থাকে, তার দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।”

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো পদক্ষেপের ঘোষণা না এলেও বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধ সরাসরি: মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র ছাড়াই নিজেদের সমস্যা সমাধান করতে পারে, বলেছেন পেজেশকিয়ান

১

IDEB-এর কেন্দ্রীয় কমিটিতে পটুয়াখালীর প্রকৌশলী জসিম সিকদার রানা সদস্য সাংগঠনিক মনোনীত হওয়ায় পটুয়াখালী জেলা IDEB-এর অভিনন্দন ও শুভেচ্ছা

২

বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক আধিপত্য বজায় রাখার লক্ষ্যে জিম্বাবুয়ে।

৩

কৃষ্ণসাগরে ড্রোন হামলা—ন্যাটোকে পরীক্ষা করার লক্ষ্যে রাশিয়া উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে

৪

সহযোগী দেশগুলোর কাছে আগাম সতর্কবার্তা চেয়ে জেলেনস্কির আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার তীব্র হামলা।

৫

প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয়ের পরেও কেন সৌদি আরব হুথি হামলা থেকে রক্ষা পায়নি?

৬

ইরান যুদ্ধ পরিস্থিতি

৭

মানুষ হও ( কবিতা )

৮

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে, আওয়ামীলীগ নেতা সহ ৪ জন আটক

৯

পটুয়াখালীতে গৃহবধূ হত্যা মামলার রায়ে প্রধান আসামীকে যাবজ্জীবন ও তার স্ত্রী পুষ্প বেগমকে ১০ বছর সশ্রম কারাদন্ড

১০

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, কুয়াকাটায় যুবকের এক বছরের কারাদণ্ড

১১

পটুয়াখালীতে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

১২

অস্থিতিশীলতা তৈরির বিরুদ্ধে পটুয়াখালীতে বিএনপির সমাবেশ ও মিছিল

১৩

পটুয়াখালীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

১৪

শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য: পবিপ্রবি উপাচার্য

১৫

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা চল্লিশটি বিমান নিয়ে দেশে আসছেন 

১৬

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৭

পটুয়াখালীতে বেসরকারি অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান

১৮

লোডশেডিং-পানি সংকটে দুর্ভোগে পটুয়াখালী পৌর শহরের ৮৫ হাজার মানুষ

১৯

বাউফলে খাসজমিতে মহিষ চরাতেও টাকা নেওয়ার অভিযোগ

২০