Shohel
২ মার্চ ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এতিম-দুঃস্থ প্রতিবন্ধীদের মধ্যে পোশাক ও অর্থ সহায়তা প্রদান

পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালী জেলা রিপোর্টারঃ পবিত্র ঈদ- উল-ফিতর-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট‘র উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের এতিম, অসহায় শিক্ষার্থী ও সমাজের দুঃস্থদের মধ্যে পোষাক ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ উপহার বিতরণ করেন। অনুষ্ঠানে এক লাখ ২৫ হাজার টাকা নগদ অর্থ ও পোষাকের কাপড় বিতরণ করা হয়।
ট্রাস্ট‘র সহ-সভাপতি অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক ও পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহরাব হোসেন।
এ সময় ট্রাস্ট এর সদস্যগণ, সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন এতিম খানার সুপার ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ট্রাষ্টের সকল আজীবন সদস্য, সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী নূরে মদিনা হাফেজী মাদ্রাসা শিক্ষক হাফেজ তাজুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধ সরাসরি: মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র ছাড়াই নিজেদের সমস্যা সমাধান করতে পারে, বলেছেন পেজেশকিয়ান

১

IDEB-এর কেন্দ্রীয় কমিটিতে পটুয়াখালীর প্রকৌশলী জসিম সিকদার রানা সদস্য সাংগঠনিক মনোনীত হওয়ায় পটুয়াখালী জেলা IDEB-এর অভিনন্দন ও শুভেচ্ছা

২

বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক আধিপত্য বজায় রাখার লক্ষ্যে জিম্বাবুয়ে।

৩

কৃষ্ণসাগরে ড্রোন হামলা—ন্যাটোকে পরীক্ষা করার লক্ষ্যে রাশিয়া উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে

৪

সহযোগী দেশগুলোর কাছে আগাম সতর্কবার্তা চেয়ে জেলেনস্কির আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার তীব্র হামলা।

৫

প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয়ের পরেও কেন সৌদি আরব হুথি হামলা থেকে রক্ষা পায়নি?

৬

ইরান যুদ্ধ পরিস্থিতি

৭

মানুষ হও ( কবিতা )

৮

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে, আওয়ামীলীগ নেতা সহ ৪ জন আটক

৯

পটুয়াখালীতে গৃহবধূ হত্যা মামলার রায়ে প্রধান আসামীকে যাবজ্জীবন ও তার স্ত্রী পুষ্প বেগমকে ১০ বছর সশ্রম কারাদন্ড

১০

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, কুয়াকাটায় যুবকের এক বছরের কারাদণ্ড

১১

পটুয়াখালীতে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

১২

অস্থিতিশীলতা তৈরির বিরুদ্ধে পটুয়াখালীতে বিএনপির সমাবেশ ও মিছিল

১৩

পটুয়াখালীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

১৪

শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য: পবিপ্রবি উপাচার্য

১৫

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা চল্লিশটি বিমান নিয়ে দেশে আসছেন 

১৬

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৭

পটুয়াখালীতে বেসরকারি অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান

১৮

লোডশেডিং-পানি সংকটে দুর্ভোগে পটুয়াখালী পৌর শহরের ৮৫ হাজার মানুষ

১৯

বাউফলে খাসজমিতে মহিষ চরাতেও টাকা নেওয়ার অভিযোগ

২০