Shohel
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে শত্রুতার জেরে বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে মুন্সি বাড়ীতে আব্দুল খালেক মুন্সির বসত ঘরে আগুন দিয়ে সম্পূর্ণ ভষ্মিভূত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার আছরের আযানের পূর্বে। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছাবার পূর্বেই বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলে ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।এ বিষয়ে বসত ঘরের মালিক আব্দুল খালেক মুন্সি ( ৬৫) জানান, ঘটনার দিন আমি ডাক্তার দেখানোর জন্য শহরের দিকে যাওয়ার পথে খবর পাই আমার বাড়ীতে আগুন লেগেছে, আমি এসে দেখি আমার ঘরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস আসতে আসতে সব পুড়ে শেষ হয়ে গেছে। আমার মনে হচ্ছে জমি জমার পূর্ব শত্রুতার কারণে এ আগুন দেয়া হয়ছে। আমি এখন সম্পূর্ণ পথে বসে গেছি।আব্দুল খালেক মুন্সির স্ত্রী নাজমা বেগম (৫০) জানান, আমি ছেলে মেয়ে নিয়ে ঢাকায় থাকি। আমার স্বামী আয় রোজগার করতে পারে না তাই সে বাড়ীতেই থাকে। ঢাকায় কাজ কর্ম করে যা উপার্জন হয় তা দিয়ে সংসার চালাই এবং বাড়ীতে অনেক কিছু মালামাল করেছি। কিন্তু আমার স্বামী বাড়ীতে না থাকার সুযোগে আগুন দিয়েছে আমাদের শত্রুরা। আমি খবর পেয়ে ঢাকা থেকে পটুয়াখালীর আমার বাড়ি চলে আসি। এসে দেখি আমার সব শেষ হয়ে গেছে। আমরা এখন পথে বসে গেছি। নগদ টাকা, সোনা রুপা, যাবতীয় সব মালামাল ঘরের সাথে পুড়ে ছাই হয়ে গেছে।আমরা আইনের কাছে সুষ্ঠু তদন্তের মাধামে এর বিচার চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

IDEB-এর কেন্দ্রীয় কমিটিতে পটুয়াখালীর প্রকৌশলী জসিম সিকদার রানা সদস্য সাংগঠনিক মনোনীত হওয়ায় পটুয়াখালী জেলা IDEB-এর অভিনন্দন ও শুভেচ্ছা

১

বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক আধিপত্য বজায় রাখার লক্ষ্যে জিম্বাবুয়ে।

২

কৃষ্ণসাগরে ড্রোন হামলা—ন্যাটোকে পরীক্ষা করার লক্ষ্যে রাশিয়া উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে

৩

সহযোগী দেশগুলোর কাছে আগাম সতর্কবার্তা চেয়ে জেলেনস্কির আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার তীব্র হামলা।

৪

প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয়ের পরেও কেন সৌদি আরব হুথি হামলা থেকে রক্ষা পায়নি?

৫

ইরান যুদ্ধ পরিস্থিতি

৬

মানুষ হও ( কবিতা )

৭

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে, আওয়ামীলীগ নেতা সহ ৪ জন আটক

৮

পটুয়াখালীতে গৃহবধূ হত্যা মামলার রায়ে প্রধান আসামীকে যাবজ্জীবন ও তার স্ত্রী পুষ্প বেগমকে ১০ বছর সশ্রম কারাদন্ড

৯

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, কুয়াকাটায় যুবকের এক বছরের কারাদণ্ড

১০

পটুয়াখালীতে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

১১

অস্থিতিশীলতা তৈরির বিরুদ্ধে পটুয়াখালীতে বিএনপির সমাবেশ ও মিছিল

১২

পটুয়াখালীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

১৩

শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য: পবিপ্রবি উপাচার্য

১৪

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা চল্লিশটি বিমান নিয়ে দেশে আসছেন 

১৫

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৬

পটুয়াখালীতে বেসরকারি অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান

১৭

লোডশেডিং-পানি সংকটে দুর্ভোগে পটুয়াখালী পৌর শহরের ৮৫ হাজার মানুষ

১৮

বাউফলে খাসজমিতে মহিষ চরাতেও টাকা নেওয়ার অভিযোগ

১৯

পটুয়াখালীতে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মদিন পালন

২০