Nurul Huda
১৩ জানুয়ারী ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ বাসায় জামায়াত নেতা খুন

খবর প্রতিদিন:মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা রাজধানীর পশ্চিম রাজাবাজারে গ্রিল কেটে ঘরে ঢুকে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে হত্যা করেছে ।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যতটুকু জানা গেছে, চুরি করতে এসে শ্বাসরোধে আনোয়ার উল্লাহকে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত আনোয়ার উল্লাহ (৬৫) জামায়াতের পশ্চিম রাজাবাজার ওয়ার্ড কমিটির সহসভাপতি ছিলেন। তাঁর পেশা ছিল হোমিও চিকিৎসা। রাজাবাজারের ওই ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি।

পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান জানান, আজ দুপুরে বাসার ভেতরে আনোয়ার উল্লাহ ও তাঁর স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন তাঁদের প্রতিবেশী ও স্বজনেরা। হাসপাতালে নেওয়া হলে আনোয়ার উল্লাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী এখন চিকিৎসাধীন।

বাসার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, রাত ২টা ১০ থেকে ২টা ২০ মিনিটের মধ্যে বাসার গ্রিল কেটে দুই ব্যক্তি প্রবেশ করে। তারা দুই ঘণ্টা পর একই পথে বেরিয়ে যায়।

আনোয়ার উল্লাহর স্বজনেরা পুলিশকে জানিয়েছেন, বাসা থেকে ৮ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা খোয়া গেছে।

আনোয়ার উল্লাহ হত্যাকাণ্ডের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম। তাঁরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তাঁরা জানান, আজ বিকেলে পশ্চিম রাজাবাজার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে আনোয়ার উল্লাহর মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে নিয়ে দাফন করা হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দুটি রাজনৈতিক নেতার হত্যার ঘটনা দুঃখজনক। দ্রুততম সময়ে হত্যার কারণ উদ্‌ঘাটন করা, দায়ীদের আটক এবং শাস্তি দিতে হবে। না হয় মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা হারাবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন।

 প্রশাসনকে জনমুখি করতে সরকার সকল দপ্তরকে নির্দেশনা দিয়েছেন –প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রতিমন্ত্রী প্রথম বারের মত নিজ এলাকায় ভিপি নুরুলহক নুর

 পটুয়াখালীতে সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন

পটুয়াখালীতে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বাউফলে চাঁদা বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ী নেতাদের হত্যার হুমকি

কুয়াকাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনার মূল আসামী  গ্রেফতার

ভোক্তা-অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সেমিনার

ইরান হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে

১০

পটুয়াখালীতে (টিসিবি)-এর ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন

১১

ভিপি নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ায় বাংলাদেশ খবর প্রতিদিন’র সম্পাদকের শুভেচ্ছা ও অভিনন্দন

১২

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

পঞ্চম বারের মতো সরকার গঠন করল বিএনপি

১৪

যৌনপল্লীতে চড়া সুদ থেকে মুক্তি চাইছেন ভুক্তভোগী নারীরা

১৫

পটুয়াখালীতে শত্রুতার জেরে বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ

১৬

পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া 

১৭

পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৮

 বাউফলে বিএনপি ও জামায়াতের সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর

১৯

নিখোঁজ শিশু মেডেলিন কীভাবে এল এপস্টিন নথিতে

২০