পটুয়াখালী  প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে সরোয়ার হত্যার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Exif_JPEG_420

পটুয়াখালী  প্রতিনিধিঃ

পটুয়াখালীর ইটবাড়িয়ার সরোয়ার হাওলাদার হত্যার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইটবাড়িয়া ইউনিয়ন বিনপির সভাপতি মোঃ শাহআলম কাজী, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌকিদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন গাজী, দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন বিনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পটুয়াখালী জেলা সদস্য সচিব মোঃ সোহেল হাওলাদার প্রমুখ।

এসময় মৃত সরোয়ার হাওলাদারের স্ত্রী আকলিমা আক্তার, ছেলে সাকিব, সিফাত, তাওহীদ ও সরোয়ার হাওলাদারের ভাই দেলোয়ার হাওলাদার সহ কয়েকশতক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পাওনা টাকা চাইতে গিয়ে ইলিয়াস, ফারুক, সবুজসহ জাহাঙ্গীর ডেকে নিয়ে সরোয়ারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এদিকে মৃত্যুর ৯ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও আসামিরা বর্তমানে এলাকায় থেকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তাই অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি সরোয়ারের পরিবার সহ এলাকাবাসীর।’

মানববন্ধন শেষে পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন মৃত সরোয়ারের স্ত্রী-সন্তান ও ভাই।

এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, ‘আমরা এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনের নাম শনাক্ত করেছি। জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। যেকোনো সময় আপনারা জানবেন আসামী গ্রেপ্তার হয়েছে। তবে, তদন্তের সাথে অনেক কিছুই জানাচ্ছেন না বলেও এসময় বলেন পুলিশ সুপার।’

প্রসঙ্গত, পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে মারা যায় সরোয়ার হাওলাদার (৪৮) নামের এক ব্যক্তি। গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়ার ইউনিয়নের বানিয়াকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সরোয়ার সদর উপজেলার পুকুরজনা এলাকার সাবেক ইউপি সদস্য গনি হাওলাদারের ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

IDEB-এর কেন্দ্রীয় কমিটিতে পটুয়াখালীর প্রকৌশলী জসিম সিকদার রানা সদস্য সাংগঠনিক মনোনীত হওয়ায় পটুয়াখালী জেলা IDEB-এর অভিনন্দন ও শুভেচ্ছা

১

বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক আধিপত্য বজায় রাখার লক্ষ্যে জিম্বাবুয়ে।

২

কৃষ্ণসাগরে ড্রোন হামলা—ন্যাটোকে পরীক্ষা করার লক্ষ্যে রাশিয়া উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে

৩

সহযোগী দেশগুলোর কাছে আগাম সতর্কবার্তা চেয়ে জেলেনস্কির আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার তীব্র হামলা।

৪

প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয়ের পরেও কেন সৌদি আরব হুথি হামলা থেকে রক্ষা পায়নি?

৫

ইরান যুদ্ধ পরিস্থিতি

৬

মানুষ হও ( কবিতা )

৭

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে, আওয়ামীলীগ নেতা সহ ৪ জন আটক

৮

পটুয়াখালীতে গৃহবধূ হত্যা মামলার রায়ে প্রধান আসামীকে যাবজ্জীবন ও তার স্ত্রী পুষ্প বেগমকে ১০ বছর সশ্রম কারাদন্ড

৯

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, কুয়াকাটায় যুবকের এক বছরের কারাদণ্ড

১০

পটুয়াখালীতে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

১১

অস্থিতিশীলতা তৈরির বিরুদ্ধে পটুয়াখালীতে বিএনপির সমাবেশ ও মিছিল

১২

পটুয়াখালীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

১৩

শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য: পবিপ্রবি উপাচার্য

১৪

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা চল্লিশটি বিমান নিয়ে দেশে আসছেন 

১৫

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৬

পটুয়াখালীতে বেসরকারি অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান

১৭

লোডশেডিং-পানি সংকটে দুর্ভোগে পটুয়াখালী পৌর শহরের ৮৫ হাজার মানুষ

১৮

বাউফলে খাসজমিতে মহিষ চরাতেও টাকা নেওয়ার অভিযোগ

১৯

পটুয়াখালীতে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মদিন পালন

২০