পটুয়াখালী প্রতিনিধি: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IDEB)-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সদস্য সাংগঠনিক হিসেবে মনোনীত হয়েছেন পটুয়াখালীর কৃতী সন্তান প্রকৌশলী মো. জসিম সিকদার রানা। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক।
তাঁর এ মনোনয়নে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে IDEB পটুয়াখালী জেলা শাখা।
সম্প্রতি IDEB পটুয়াখালী জেলা শাখার সভাপতি প্রকৌশলী পিন্টু তালুকদার ও সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল আহসান মুন্নার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির বলিষ্ঠ নেতৃত্বে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সুরক্ষা এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর সমাজসেবা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান নবগঠিত কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন।
মন্তব্য করুন