পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালী নদী বন্দরের প্রবেশমুখে যে নাব্যতা সংকট তৈরী হয়েছে তা অচিরেই সমাধান হয়ে যাবে। এখন প্রতিদিন ১টি লঞ্চ চলাচল করলেও ঈদের আগে পরে যাত্রীদের প্রয়োজনে একাধিক লঞ্চ চলাচল করবে। তাই নৌপথকে চালু রাখতে আগে থেকেই প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। নৌপথের চলাচলের ক্ষেত্রে স্রোতের সাথে বালি এসে নাব্যতা সংকট তৈরী হয় এ জন্য প্রতিবছর মেইনটেন্যান্স ড্রেজিং করতে হয়। স্থায়ী নদী শাসনের জন্য প্রকল্প নেয়া হবে, বিগত
সময়ে এ সব নদী শাসনসহ ড্রেজিং এর নামে ব্যাপক লুটতরাজ হয়েছে। ভবিষেৎ এ ধরনের অনিয়ম যাতে না হয় সে বিষয়ে আমরা সজাগ থাকবো। জানা গেছে, ১ মার্চ
রবিবার (২০২৬)) দুপুরে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী নদী বন্দরের ড্রেজিং কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথা গুলো বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক জাকি শাহরিয়ার, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়েজীদ পান্না, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরীফ মো: সালাউদ্দিন, আলতাফ হোসেন চৌধুরী এমপির লিগ্যাল অ্যাডভাইজার এ্যাডভোকেট মো: আনিসুর রহমান, এ্যাডভোকেট আল-আমিন সুজন প্রমুখ।
মন্তব্য করুন