Jakir Khan
২ মে ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬। শনিবার (২ মে) বিকাল ৩টায় পটুয়াখালী জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই নতুন ক্রীড়া উদ্যোগের শুভ উদ্বোধন করা হয়।
‎
‎জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজিত এ অনুষ্ঠানে বেলুন-ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক (উপ-সচিব) জুয়েল রানা। এসময় জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। পটুয়াখালীর মতো জেলাগুলোতে পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে অনেক প্রতিভা ঝরে যায়। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সেই অভাব পূরণ করবে এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে।”
‎
‎নতুন এই স্পোর্টস উদ্যোগকে ঘিরে স্থানীয় অভিভাবক ও কিশোরদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে শিশুদের খেলাধুলার সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা।
‎
‎​আগামীতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার মাধ্যমে পটুয়াখালীর ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

IDEB-এর কেন্দ্রীয় কমিটিতে পটুয়াখালীর প্রকৌশলী জসিম সিকদার রানা সদস্য সাংগঠনিক মনোনীত হওয়ায় পটুয়াখালী জেলা IDEB-এর অভিনন্দন ও শুভেচ্ছা

১

বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক আধিপত্য বজায় রাখার লক্ষ্যে জিম্বাবুয়ে।

২

কৃষ্ণসাগরে ড্রোন হামলা—ন্যাটোকে পরীক্ষা করার লক্ষ্যে রাশিয়া উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে

৩

সহযোগী দেশগুলোর কাছে আগাম সতর্কবার্তা চেয়ে জেলেনস্কির আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার তীব্র হামলা।

৪

প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয়ের পরেও কেন সৌদি আরব হুথি হামলা থেকে রক্ষা পায়নি?

৫

ইরান যুদ্ধ পরিস্থিতি

৬

মানুষ হও ( কবিতা )

৭

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে, আওয়ামীলীগ নেতা সহ ৪ জন আটক

৮

পটুয়াখালীতে গৃহবধূ হত্যা মামলার রায়ে প্রধান আসামীকে যাবজ্জীবন ও তার স্ত্রী পুষ্প বেগমকে ১০ বছর সশ্রম কারাদন্ড

৯

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, কুয়াকাটায় যুবকের এক বছরের কারাদণ্ড

১০

পটুয়াখালীতে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

১১

অস্থিতিশীলতা তৈরির বিরুদ্ধে পটুয়াখালীতে বিএনপির সমাবেশ ও মিছিল

১২

পটুয়াখালীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

১৩

শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য: পবিপ্রবি উপাচার্য

১৪

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা চল্লিশটি বিমান নিয়ে দেশে আসছেন 

১৫

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৬

পটুয়াখালীতে বেসরকারি অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান

১৭

লোডশেডিং-পানি সংকটে দুর্ভোগে পটুয়াখালী পৌর শহরের ৮৫ হাজার মানুষ

১৮

বাউফলে খাসজমিতে মহিষ চরাতেও টাকা নেওয়ার অভিযোগ

১৯

পটুয়াখালীতে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মদিন পালন

২০