Shohel
২ মার্চ ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুমকিতে ঋণ পেতে হিন্দু নারী সদস্যকে আবাসিক হোটেলে যাওয়ার প্রস্তাব কর্মকর্তার

পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালীর দুমকিতে ক্ষুদ্র ঋণ পাইয়ে দেওয়ার নামে এক হিন্দু নারী সদস্যকে আবাসিক হোটেলে যাওয়ার প্রস্তাব ও ঘুষ দাবির অভিযোগ উঠেছে উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন-এর এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত কর্মকর্তা মামুন অভিযোগটি অস্বীকার করেছেন।অভিযোগকারী ওই নারী উপজেলার আংগারিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি স্বামীহারা এবং একটি ছোট ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন বলে জানান। ভুক্তভোগী নারী বলেন, ব্যবসা সম্প্রসারণের জন্য তিনি প্রথমে ফাউন্ডেশন থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন এবং তা নিয়মিত কিস্তিতে পরিশোধ করেন। পরে পুনরায় এক লাখ টাকা ঋণ গ্রহণ করেন এবং তারও বেশকিছু কিস্তি পরিশোধ করেন।তিনি জানান, সম্প্রতি তার মেয়ের বিয়ের তারিখ নির্ধারিত হওয়ায় অতিরিক্ত অর্থের প্রয়োজন দেখা দেয়। এ সময় তিনি তিন লাখ টাকা ঋণের জন্য উপজেলা কার্যালয়ের কর্মকর্তা মামুনের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, ওই কর্মকর্তা ঋণ অনুমোদনের আশ্বাস দিয়ে বিনিময়ে তাকে একটি বোর্ডিং বা আবাসিক হোটেলে যাওয়ার প্রস্তাব দেন এবং ঋণ পেতে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ভুক্তভোগী আরও অভিযোগ করেন, অভিযুক্ত কর্মকর্তা কিস্তি আদায়ের অজুহাতে প্রায়ই তার বাসায় প্রবেশ করতেন। তিনি ও তার মেয়ে ছাড়া বাসায় অন্য কেউ না থাকায় বিষয়টি জানার সুযোগ নিয়ে অসৎ উদ্দেশ্যে ঘরে ঢুকতেন বলে দাবি করেন তিনি। এছাড়া হনুফা নামে আরেক সদস্যর সাথে এরকম কুপ্রভাব দেন ও তাকে দেড় লক্ষ টাকা ঋণ দেওয়ার কথা এলাকার লোকজনের কাছে শোনা যাচ্ছে। তবে ঋন গ্রহণের পর থেকেই পালিয়ে যান অনুপ ও তার পরিবার। এছাড়াও ঐ কর্মকর্তা মামুনের বিরুদ্ধে স্বাবলম্বী মানুষদের ঋণ দেওয়ার অভিযোগ রয়েছে। আর এই ঋণ দেওয়ার নামে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা মামুন। এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ফরিদা আক্তারকে তার মুঠোফোনে কল দিলে তিনি তা রিসিভ করেনি। পরে তার মুঠোফোনে মেসেজ দিলে তিনি তার রিপ্লাই দেননি।পটুয়াখালী ও বরগুনা জেলার দায়িত্বে থাকা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এরকম কোন অভিযোগ পাইনি। তবে বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। তাছাড়া পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।অভিযুক্ত কর্মকর্তা মামুন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমি কোনো অনৈতিক প্রস্তাব বা ঘুষ দাবি করিনি। গৌরী রানীর যাতে কিস্তি দেওয়া না লাগে সেজন্যই তিনি আমার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াচ্ছে। এছাড়াও থানায় যে লিখিত অভিযোগ দিয়েছে তা প্রত্যাহার করেন গৌরী রানী শীল বলেন তিনি।তবে অভিযোগ প্রত্যাহারের বিষয়ে গৌরী রানী শীল জানান, আমি কেন অভিযোগ প্রত্যাহার করব। মামুন তো আমাকে কুপ্রস্তাব দিয়েছিলো। আর আমার থেকে পাঁচ হাজার টাকাও নেয় এক লক্ষ টাকা ঋণ দেওয়ার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের কল্যাণে মানবিক উদ্যোগ হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

পটুয়াখালীতে এক অটোরিকশাচালককে গলায় ফাসদিয়ে হত্যার চেস্টা অভিযোগ

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়-সাবেক সংসদ সদস্য সরদার আব্দুল রশিদ

পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলনের উদ্বোধন

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

 পটুয়াখালীর ফতুল্লা বাজারে রেকর্ডিয় ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি, স্বচ্ছ নিয়োগে নির্বাচিত ২৯জন

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি: পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ

১০

শীর্ষ সম্মেলনে তাইওয়ান ও শুল্ক নিয়ে ট্রাম্পকে চাপ দেবেন চীনের শি জিনপিং

১১

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন দাবীতে প্রতিনিধি সমাবেশ

১২

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে জনবল বাড়ানোর দাবি জানিয়ে পটুয়াখালীতে বিশ্ব মিডওয়াইফ দিবস পালন

১৩

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৫

বাংলাদেশে রোহিঙ্গা ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে ডব্লিউএফপি

১৬

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যুর জট খুলতে সাদিককে মুক্তি দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি।

১৭

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

১৮

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের র‍্যালী

১৯

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

২০