Shohel
৪ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে পারিবারিক ও সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বেলা ১১টায় পটুয়াখালী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম লিটন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিটন বলেন, গত ৩ মে ‘খবর পটুয়াখালী’ এবং ‘আমাদের পটুয়াখালী’ নামক দুটি ফেসবুক পেইজে তাকে ও তার পরিবারকে জড়িয়ে ‘প্রতিবেশীর দরজা খুলে নেওয়া’ এবং ‘টাকা লুটের’ যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। মূলত তার চাচা মজিবর রহমানের সাথে তার ভায়রা মোঃ ফারুক হোসেনের সিঁড়ি ও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
লিটন অভিযোগ করেন, বিবাদী ফারুক হোসেন গত বছরের ২৫ অক্টোবর তার চাচার ঘরের প্রবেশদ্বার ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাই করে আটকে দেন। ফলে তার চাচা ও পরিবার দীর্ঘ ৬ মাস নিজেদের ঘরে প্রবেশ করতে পারেননি। এ ঘটনায় থানায় জিডি (জিডি নং-২২, তারিখ: ০১/০৫/২০২৬) এবং আদালতে মামলা চলমান রয়েছে। এমনকি পৌর ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে যে, উভয় পক্ষের যৌথ অর্থায়নে নির্মিত সিঁড়ির উত্তর অংশ বিবাদী পক্ষ বন্ধ করে দেওয়ায় মজিবর রহমান দীর্ঘ ভোগান্তিতে রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত লিটনের চাচী হাফেজা বেগম বলেন, “বিবাদীরা গায়ের জোরে আমাদের যাতায়াতের পথ বন্ধ করে রেখেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আমাদের নিজেদের বৈধ দরজাটি উন্মুক্ত করেছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল অর্থের বিনিময়ে প্রকৃত সত্য আড়াল করে লিটনের বিরুদ্ধে মিথ্যা ভিডিও ও চুরির অপবাদ প্রচার করছে।”
লিটন আরও জানান, এই মিথ্যা সংবাদের ফলে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অবিলম্বে এই মিথ্যা সংবাদ ও ভিডিও সংশ্লিষ্ট পেজ থেকে সরিয়ে ফেলার অনুরোধ জানান। অন্যথায় তিনি ওই পেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

 পটুয়াখালীর ফতুল্লা বাজারে রেকর্ডিয় ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি, স্বচ্ছ নিয়োগে নির্বাচিত ২৯জন

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি: পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ

শীর্ষ সম্মেলনে তাইওয়ান ও শুল্ক নিয়ে ট্রাম্পকে চাপ দেবেন চীনের শি জিনপিং

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন দাবীতে প্রতিনিধি সমাবেশ

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে জনবল বাড়ানোর দাবি জানিয়ে পটুয়াখালীতে বিশ্ব মিডওয়াইফ দিবস পালন

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

বাংলাদেশে রোহিঙ্গা ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে ডব্লিউএফপি

১১

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যুর জট খুলতে সাদিককে মুক্তি দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি।

১২

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

১৩

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের র‍্যালী

১৪

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

১৫

পটুয়াখালী বার এসোসিয়েশনে নির্বাচনে বিএনপি প্যানেল জয় পেয়েছে ।

১৬

পটুয়াখালীতে ১৭ বছরের সাজা থেকে বাঁচতে  ২৫ বছর পলাতক, হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

১৭

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের দিকে গুলি চালিয়েছে হিজবুল্লাহ

১৮

পটুয়াখালীতে সারা দেশের ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

১৯

মুসলিম কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিবকে পৌরসভার বিদায়ী সংবর্ধনা

২০