Nurul Huda
১৭ নভেম্বর ২০২৫, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যত দ্রুত শেখ হাসিনাকে এনে রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম

বাংলাদেশ খবর প্রতিদিন: সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যদণ্ডের রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম  বলেন, আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকর করতে হবে।

নাহিদ বলেন, ‘পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম খুনি-রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিতি লাভ করেছে। ফলে শেখ হাসিনার বিচার শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসক রয়েছেন, তার বিচার এর এক দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা দাবি জানাচ্ছি, আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকর করতে হবে।’

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে তাঁর দল স্বাগত জানাচ্ছে। জুলাই বিপ্লবের হাজারো শহীদ এবং কয়েক হাজার আহত যোদ্ধার ওপর যে জুলুম করা হয়েছিল, সেই জুলুমের রায় আজকে হয়েছে।

এই রায় বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করে নাহিদ বলেন, ‘তবে যেদিন এ রায় কার্যকর হবে, সেদিনই আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব। জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবে, শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা শান্তি পাবে।’

রায় কার্যকরের জন্য অবিলম্বে শেখ হাসিনাকে ভারতের রাজধানী দিল্লি থেকে বাংলাদেশে ফেরত আনার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এর জন্য সরকারকে যথাযথ ভূমিকা ও কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, ‘আমরা শুনতে পেয়েছি, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা দাবি জানাব, তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন।’

বিচার অব্যাহত থাকতে হবে

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, শুধু শেখ হাসিনা নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ও কার্যকর করতে হবে। আওয়ামী লীগ, তাদের দোসর এবং অভিযুক্ত সব সরকারি কর্মকর্তার দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে।

নাহিদ বলেন, নির্বাচনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে যাতে কোনো ধরনের পরিবর্তন বা বাধা না আসে এবং এই বিচার অব্যাহত থাকতে হবে। এই বিচারের দাবিতে এনসিপি সব সময় রাজপথে থাকবে। দ্রুত সময়ের মধ্যেই পরবর্তী মামলাগুলোর রায়ও কার্যকর করতে হবে।

আজকের রায় আসার পেছনে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল এবং বিপ্লবী ছাত্র–জনতার অবদান রয়েছে বলে উল্লেখ করেন এনসিপি নেতা নাহিদ। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বিচার কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

দল হিসেবে .লীগের বিচার দাবি

দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আজকের রায়ের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে আওয়ামী লীগও দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত। ট্রাইব্যুনালের কাছে আমাদের আবেদন থাকবে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও একই অপরাধে অভিযুক্ত ছিলেন বলে আমরা মনে করি। এই হাজারো হত্যাকাণ্ডের পেছনে তাঁরও দায় রয়েছে। ফলে তাঁর পাঁচ বছরের কারাদণ্ডের সাজায় আমরা সন্তুষ্ট নই। আমরা মনে করি, তিনি রাজসাক্ষী হলেও তাঁর সাজা আরও বেশি হওয়া উচিত ছিল এবং এটা পরবর্তী সময়ে আপিল বিভাগে যাওয়া উচিত এই সাজা পুনর্বিবেচনার জন্য।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন, মুশফিক উস সালেহীন ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

 পটুয়াখালীর ফতুল্লা বাজারে রেকর্ডিয় ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি, স্বচ্ছ নিয়োগে নির্বাচিত ২৯জন

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি: পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ

শীর্ষ সম্মেলনে তাইওয়ান ও শুল্ক নিয়ে ট্রাম্পকে চাপ দেবেন চীনের শি জিনপিং

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন দাবীতে প্রতিনিধি সমাবেশ

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে জনবল বাড়ানোর দাবি জানিয়ে পটুয়াখালীতে বিশ্ব মিডওয়াইফ দিবস পালন

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

বাংলাদেশে রোহিঙ্গা ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে ডব্লিউএফপি

১১

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যুর জট খুলতে সাদিককে মুক্তি দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি।

১২

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

১৩

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের র‍্যালী

১৪

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

১৫

পটুয়াখালী বার এসোসিয়েশনে নির্বাচনে বিএনপি প্যানেল জয় পেয়েছে ।

১৬

পটুয়াখালীতে ১৭ বছরের সাজা থেকে বাঁচতে  ২৫ বছর পলাতক, হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

১৭

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের দিকে গুলি চালিয়েছে হিজবুল্লাহ

১৮

পটুয়াখালীতে সারা দেশের ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

১৯

মুসলিম কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিবকে পৌরসভার বিদায়ী সংবর্ধনা

২০