পটুয়াখালী প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
(বালক ও বালিকা) ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৪ মে সকাল ১০ টায় পটুয়াখালী জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি
এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক, পৌর প্রশাসক জুয়েল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিভিল সার্জন, পটুয়াখালী
ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজোতুল জান্নাত,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ করিম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন, সেক্টর কমান্ডার মফিজুর রহমান, ক্রিয়া সংস্থার আহবায়ক মোতাহার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন,নাহিদ আরা বায়েজিদ,সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচ এম সোহাগ। পটুয়াখালী সদর,দুমকি, মির্জাগঞ্জ, বাউফল, দশমিনা, গলাচিপা, রাঙ্গাবালী, কলাপাড়া ৮টি উপজেলার ১টি করে বালক দল ১টি করে বালিকা দল অংশগ্রহণ করেন। ম্যাচ কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাওলাদার।
ফুটবল টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন রেফারি সোহেল, তানভীর, ইরতেজা হাসান মনির, রেজাউল করিম ও সুজন ফরাজী।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন গলাচিপা বনাম মির্জাগঞ্জ উপজেলা। খেলায় মির্জাগঞ্জ উপজেলা ২-০ গোল করে জয় লাভ করেন।
মন্তব্য করুন