Shohel
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় প্রবাসীর স্ত্রী মোসাঃ তোহামিনা (৩৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও রহস্যের উদ্ভব হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নং আলীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মীরমদন গ্রামের কলাতলা আলতাব হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোসা. তোহামিনা ওই এলাকার মৃত আলতাফ সরদারের মেয়ে। তিনি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার এক সৌদি প্রবাসীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে প্রবাসে অবস্থানকালে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে দেশে এসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় এক বছর আগে তোহামিনা প্রবাসের চাকরি ছেড়ে দেশে ফিরে বাবার বাড়িতে বসবাস করছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে বাইরে গেলে তোহামিনা ঘরে একা ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে তার চাচা ঘরে পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাকে ঘরের সামনের বারান্দায় আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরের মধ্যে প্রবেশ করে তোর মৃতদেহটি দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এদিকে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু,তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এলাকাবাসী সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজকে মুঠো ফোনে ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

 পটুয়াখালীর ফতুল্লা বাজারে রেকর্ডিয় ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি, স্বচ্ছ নিয়োগে নির্বাচিত ২৯জন

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি: পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ

শীর্ষ সম্মেলনে তাইওয়ান ও শুল্ক নিয়ে ট্রাম্পকে চাপ দেবেন চীনের শি জিনপিং

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন দাবীতে প্রতিনিধি সমাবেশ

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে জনবল বাড়ানোর দাবি জানিয়ে পটুয়াখালীতে বিশ্ব মিডওয়াইফ দিবস পালন

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

বাংলাদেশে রোহিঙ্গা ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে ডব্লিউএফপি

১১

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যুর জট খুলতে সাদিককে মুক্তি দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি।

১২

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

১৩

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের র‍্যালী

১৪

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

১৫

পটুয়াখালী বার এসোসিয়েশনে নির্বাচনে বিএনপি প্যানেল জয় পেয়েছে ।

১৬

পটুয়াখালীতে ১৭ বছরের সাজা থেকে বাঁচতে  ২৫ বছর পলাতক, হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

১৭

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের দিকে গুলি চালিয়েছে হিজবুল্লাহ

১৮

পটুয়াখালীতে সারা দেশের ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

১৯

মুসলিম কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিবকে পৌরসভার বিদায়ী সংবর্ধনা

২০