Nurul Huda
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী অফিসে ভাঙচুরের অভিযোগ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভুইয়া ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা ও ফুয়াদ জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ব্যারিস্টার ফুয়াদের নিজ ইউনিয়নের নির্বাচনী এলাকায় এই ঘটনা ঘটে। সকালে ১০ থেকে ১১টি মোটরসাইকেলে করে এসে কতিপয় ‘সন্ত্রাসীরা’ বাবুগঞ্জ উপজেলার মাধপপাশা বাজার সংলগ্ন ঈগল মার্কার ইউনিয়ন নির্বাচনী কার্যালয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা অফিসের আসবাবপত্র ও চেয়ার ভাঙচুর সহ কর্মীদের হুমকি ধামকি দেওয়া হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘মাধবপাশা আমার নিজ ইউনিয়ন । এই ভাঙচুর ও হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির কতিপয় সন্ত্রাসী। এই হামলায় বিএনপি সন্ত্রাসীরা দায়ী সেই সঙ্গে প্রসাশনের ব্যর্থতা রয়েছে।’

জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বাক সুলতান আহমেদ খান গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা কোনো প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুর করেনি। ঈগল প্রতীকের প্রার্থী পরাজিত হওয়ার ভয়ে মিথ্যা অভিযোগ করে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছেন।’

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধরের বিষয়ে অভিযোগ করেছেন। থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

 পটুয়াখালীর ফতুল্লা বাজারে রেকর্ডিয় ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি, স্বচ্ছ নিয়োগে নির্বাচিত ২৯জন

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি: পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ

শীর্ষ সম্মেলনে তাইওয়ান ও শুল্ক নিয়ে ট্রাম্পকে চাপ দেবেন চীনের শি জিনপিং

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন দাবীতে প্রতিনিধি সমাবেশ

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে জনবল বাড়ানোর দাবি জানিয়ে পটুয়াখালীতে বিশ্ব মিডওয়াইফ দিবস পালন

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

বাংলাদেশে রোহিঙ্গা ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে ডব্লিউএফপি

১১

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যুর জট খুলতে সাদিককে মুক্তি দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি।

১২

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

১৩

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের র‍্যালী

১৪

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

১৫

পটুয়াখালী বার এসোসিয়েশনে নির্বাচনে বিএনপি প্যানেল জয় পেয়েছে ।

১৬

পটুয়াখালীতে ১৭ বছরের সাজা থেকে বাঁচতে  ২৫ বছর পলাতক, হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

১৭

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের দিকে গুলি চালিয়েছে হিজবুল্লাহ

১৮

পটুয়াখালীতে সারা দেশের ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

১৯

মুসলিম কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিবকে পৌরসভার বিদায়ী সংবর্ধনা

২০