ডেইলি ক্যাম্পাস নামক একটি অনলাইন পত্রিকায় এমপিও সংক্রান্ত আর্থিক লেনদেনের বিষয়ে হাজী আক্কেল আলী হাওলাদার কলেজকে জড়িয়ে যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অত্যন্ত স্বচ্ছতার সাথে সফটওয়্যারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় যে এমপিওভুক্তির কার্যক্রম পরিচালনা ও ত্বরান্বিত করে যাচ্ছে, সেখানে কারো সাথে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত এমপিও কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করে জলঘোলা করার অপচেষ্টা চালাচ্ছে।
হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ পটুয়াখালী শহরের একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা এবং এমপিও কার্যক্রমকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
আমি এহেন অমূলক, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো. মাসুদ আলম
অধ্যক্ষ
হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ
পটুয়াখালী।
মন্তব্য করুন