Shohel
৮ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি ঃ
নবম জাতীয় পে-স্কেলের গেজেট জারির দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পটুয়াখালী গণপূর্ত বিভাগীয় কার্যালয় এর সামনে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা কর্তৃক এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত অফিসের কর্মচারীরা অংশ নেন।
আন্দোলনরত নেতারা জানান, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হচ্ছে। বাংলাদেশ
গণপূর্ত কর্মচারী ইউনিয়ন পটুয়াখালী জেলার সভাপতি  আমির হোসেন ইমন বলেন, কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।বর্তমান সরকার পে-কমিশন কর্তৃক প্রেরিত পে-স্কেল এর বৈষম্যগুলো দুর করে ১লা জানুয়ারী থেকে কার্যকর করে ৩১ জানুয়ারীর মধ্যে এই অন্তবর্তী সরকার এর আমলেই গেজেট প্রকাশ করবে কিন্তু সরকার প্রায় ২২ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের প্রানের দাবীকে উপেক্ষা করে পে-স্কেল এর গেজেট প্রকাশে তালবাহানা শুরু করেছেন, যা কর্মচারীদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি করেছে।

এছাড়াও ঢাকায় আন্দোলন রত কর্মচারীদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নিজ নিজ দপ্তরের সামনে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলন নেতারা জানান, কর্মসূচি আরও শক্তিশালী করতে কেন্দ্র থেকে যে কর্মসূচী দেয়া হবে তা আমরা সর্বশক্তি দিয়ে পলন করবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক গাজী সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি  শাহিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ গণপূর্ত বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের কল্যাণে মানবিক উদ্যোগ হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

পটুয়াখালীতে এক অটোরিকশাচালককে গলায় ফাসদিয়ে হত্যার চেস্টা অভিযোগ

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়-সাবেক সংসদ সদস্য সরদার আব্দুল রশিদ

পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলনের উদ্বোধন

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

 পটুয়াখালীর ফতুল্লা বাজারে রেকর্ডিয় ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি, স্বচ্ছ নিয়োগে নির্বাচিত ২৯জন

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি: পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ

১০

শীর্ষ সম্মেলনে তাইওয়ান ও শুল্ক নিয়ে ট্রাম্পকে চাপ দেবেন চীনের শি জিনপিং

১১

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন দাবীতে প্রতিনিধি সমাবেশ

১২

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে জনবল বাড়ানোর দাবি জানিয়ে পটুয়াখালীতে বিশ্ব মিডওয়াইফ দিবস পালন

১৩

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৫

বাংলাদেশে রোহিঙ্গা ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে ডব্লিউএফপি

১৬

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যুর জট খুলতে সাদিককে মুক্তি দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি।

১৭

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

১৮

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের র‍্যালী

১৯

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

২০