Nurul Huda
২১ জানুয়ারী ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে আনন্দঘন পরিবেশে ৪টি আসনে ১৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর ৪ টি আসনে ১৯ জন প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও নির্বাচনি আচরন বিধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার(২১ জানুয়ারী) সকাল ১০ টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সির সঞ্চালনায় প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচনি আচরন বিধি পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক( উপসচিব) জুয়েল রানা।
আরও বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী, গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, বাংলাদেশ জাসদ প্রার্থী গৌতম চন্দ্র শীল, জামায়াতের শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য প্রার্থী।
সভায় প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্য প্রতীক বিতরন করেন রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। প্রতীক গ্রহনকারী বা প্রতীক প্রাপ্ত প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন- পটুয়াখালী-১ আসনেঃ
আলতাফ হোসেন চৌধুরী (ধানের শীষ), আঃ মান্নান হাওলাদার (লাঙ্গল), গৌতম চন্দ্র শীল (মটর গাড়ি কার),মোহাম্মদ আব্দুল ওহাব মিনার (ঈগল), মোঃ ফিরোজ আলম (হাতপাখা) ও শহিদুল ইসলাম ফাহিম (ট্রাক)। পটুয়াখালী-২ আসনেঃ
মালেক হোসেন (হাতপাখা), মোঃ রুহুল আমীন(ঈগল), মোঃ শফিকুল ইসলাম (দাঁড়ি পাল্লা), মোঃ সহিদুল আলম তালুকদার (ধানের শীষ) ও মোঃ হাবিবুর রহমান (ট্রাক)।
পটুয়াখালী-৩ আসনেঃ মুহাম্মদ শাহ আলম(দাঁড়ি পাল্লা), মুঃ আবু বক্কর ছিদ্দিকী( হাতপাখা), মোঃ নুরুল হক নুর( ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ হাসান মামুন( ঘোড়া)।
পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেন (ধানের শীষ), ডাঃ জহির উদ্দিন আহমেদ ( দেওয়ালঘড়ি), মোস্তাফিজুর রহমান ( হাতপাখা) ও রবিউল হাসান (ট্রাক)। #
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন স্টেট সীমান্তের পরিস্থিতি, ইউরোপীয় সামরিকীকরণ: রুশ গোয়েন্দা প্রধানের মন্তব্য

লর্ড অফ দ্য রিংস: দ্য হান্ট ফর গলম’-এ কেট উইন্সলেট কোন চরিত্রে অভিনয় করবেন? ম্যারিগোল তত্ত্বগুলোর বিশ্লেষণ

পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পটুয়াখালী বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ

পটুয়াখালী উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি আবু জাফর সম্পাদক বিদ্যুৎ পাল

পটুয়াখালী ড্রাইভার এন্ড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ৩৮ তম বার্ষিক সাধারন সভা

হাট-বাজার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুদা সুলতানার বিরুদ্ধে।

পাথরঘাটায় অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

১০

পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদ’র যুগ্ম সাঃ সম্পাদক মনির মোল্লা’র সংবাদ সম্মেলন

১১

পটুয়াখালী হাসপাতালে দ্রুত সিসিইউ ইউনিট চালু

১২

গণমাধ্যমকর্মীদের প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা

১৩

পটুয়াখালী লঞ্চঘাটে ঢাকাগামী ৫ টি লঞ্চ থেকে শতাধিক তোষক জব্ধ, স্বত্ত্বিতে যাত্রীরা

১৪

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

১৫

পটুয়াখালীতে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় হট্টগোল- প্রতিবাদ

১৬

ইরানের জ্বালানি খাতে হামলা ১০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা ট্রাম্পের

১৭

ইমরান হাশমির ঘটনাবহুল জীবন

১৮

ঈদযাত্রা নিরাপদ রাখতে কঠোর নজরদারি: ডিআইজি মোস্তাফিজুর রহমান

১৯

পটুয়াখালীতে  র‌্যাব-৮ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে দোকানে ১০ হাজার টাকা জরিমানা

২০