Nurul Huda
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজ শিশু মেডেলিন কীভাবে এল এপস্টিন নথিতে

সম্প্রতি মার্কিন বিচার বিভাগ এপস্টিন ও তাঁর সহযোগী গিলেন ম্যাক্সওয়েলের মামলাসংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করেছে। এমনই এক নথিতে মেডেলিনকে নিয়ে এক প্রত্যক্ষদর্শীর একক ও বিচ্ছিন্ন জবানবন্দি পাওয়া গেছে।

২০০৭ সালের ৩ মে পর্তুগালের আলগারভ অঞ্চলের প্রাইয়া দা লুজ রিসোর্ট থেকে নিখোঁজ হয় মেডেলিন। তার বাবা-মা কেট ও জেরি ম্যাকক্যান পাশেই একটি রেস্তোরাঁয় নৈশভোজ করছিলেন। সেই রাত থেকেই শুরু হয় তল্লাশি।পর্তুগিজ পুলিশ শুরুতে একে অপহরণ বললেও বছরের পর বছর তদন্তে কোনো কূলকিনারা হয়নি। আধুনিক ইতিহাসের অন্যতম আলোচিত এই নিখোঁজ রহস্য আজও এক অমীমাংসিত অধ্যায় হয়ে রয়েছে।প্রায় দুই দশক আগে পর্তুগালের একটি রিসোর্ট থেকে নিখোঁজ হয়েছিল তিন বছর বয়সী যুক্তরাজ্যের শিশু মেডেলিন ম্যাকক্যান। এত বছর পর দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিন সংশ্লিষ্ট নথির সুবাদে শিশুটির নাম আবারও সামনে এসেছে।

তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, এই জবানবন্দি থেকে মেডেলিনের নিখোঁজ হওয়ার সঙ্গে এপস্টিন বা গিলেনের সরাসরি জড়িত থাকার কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায় না। এ তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত নতুন কোনো তদন্তও শুরু হয়নি।

দীর্ঘ আইনি লড়াই ও জনচাপের মুখে এপস্টিন মামলার লাখ লাখ পৃষ্ঠার আদালতের নথি, জবানবন্দি ও সাক্ষীর বিবরণ জনসমক্ষে আনা হয়েছে। এর মধ্যে ‘ইএফটিএ০১২৪৯৬১৮’ চিহ্নিত একটি নথিতে মেডেলিন ম্যাকক্যানের নাম উল্লেখ করা হয়েছে। এটি মূলত ২০০৯ সালের সেপ্টেম্বরের একটি ঘটনার বিবরণ। এক অজ্ঞাতপরিচয় প্রত্যক্ষদর্শী এই বিবরণ দিয়েছেন।ওই প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, ২০০৯ সালের এক রোববার তিনি রাস্তায় হাঁটার সময় এক নারী ও একটি ছোট শিশুকে দেখতে পান। তাঁদের কয়েক মিটার সামনে একজন মধ্যবয়স্ক পুরুষও ছিলেন। শিশুটির কাছাকাছি যাওয়ার পর তাঁর মনে হয়, শিশুটি দেখতে হুবহু নিখোঁজ মেডেলিন ম্যাকক্যানের মতো।

জবানবন্দিতে বলা হয়, প্রত্যক্ষদর্শীকে দেখে ওই নারী বেশ বিচলিত হয়ে পড়েন। তিনি শিশুটিকে নিয়ে দ্রুত কেটে পড়ার চেষ্টা করছিলেন। শিশুটি পুরোটা সময় তার ডান চোখ হাত দিয়ে ঢেকে রেখেছিল এবং বারবার পেছনের দিকে তাকাচ্ছিল। প্রত্যক্ষদর্শী তখন বিষয়টি একটি ওয়েবসাইটে রিপোর্ট করলেও পুলিশকে জানাননি। কয়েক বছর পর গিলেন ম্যাক্সওয়েলের গ্রেপ্তারের খবর দেখে তিনি আবার বিষয়টি জানান। তিনি দাবি করেন, সেই নারী দেখতে গিলেনের মতোই ছিলেন।

মেডেলিন ম্যাকক্যানের নিখোঁজ সংবাদে সব সময়ই তার ডান চোখের একটি বিশেষ চিহ্নের কথা উল্লেখ করা হতো। তার আইরিসে ‘কোলোবোমা’ নামক একটি বিরল দাগ ছিল। প্রত্যক্ষদর্শীর বর্ণনায় মেয়েটির বারবার ডান চোখ ঢেকে রাখার বিষয়টি এই কারণেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০০৯ সালে মেডেলিনের বয়স হওয়ার কথা ছিল ছয় বছর, যা ওই প্রত্যক্ষদর্শীর দেখা শিশুটির বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই আলোচনার রেশ ধরে ২০০৯ সালে প্রকাশিত একটি ‘ই-ফিট’ বা ইলেকট্রনিক স্কেচও আবার সামনে এসেছে। মেডেলিনের মা–বাবার নিয়োগ করা বেসরকারি গোয়েন্দারা ওই সময় ভিক্টোরিয়া বেকহামের মতো দেখতে এক নারীর স্কেচ প্রকাশ করেছিলেন।দাবি করা হয়েছিল, ২০০৭ সালের ৭ মে (নিখোঁজ হওয়ার তিন দিন পর) বার্সেলোনায় এক নারীর কাছে মেডেলিনকে দেখা গিয়েছিল। সম্প্রতি অনলাইনে অনেকেই সেই স্কেচের সঙ্গে গিলেন ম্যাক্সওয়েলের চেহারার মিল খুঁজছেন।

সূত্র. নডিটিভি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

 পটুয়াখালীর ফতুল্লা বাজারে রেকর্ডিয় ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি, স্বচ্ছ নিয়োগে নির্বাচিত ২৯জন

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি: পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ

শীর্ষ সম্মেলনে তাইওয়ান ও শুল্ক নিয়ে ট্রাম্পকে চাপ দেবেন চীনের শি জিনপিং

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন দাবীতে প্রতিনিধি সমাবেশ

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে জনবল বাড়ানোর দাবি জানিয়ে পটুয়াখালীতে বিশ্ব মিডওয়াইফ দিবস পালন

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

বাংলাদেশে রোহিঙ্গা ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে ডব্লিউএফপি

১১

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যুর জট খুলতে সাদিককে মুক্তি দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি।

১২

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

১৩

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের র‍্যালী

১৪

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

১৫

পটুয়াখালী বার এসোসিয়েশনে নির্বাচনে বিএনপি প্যানেল জয় পেয়েছে ।

১৬

পটুয়াখালীতে ১৭ বছরের সাজা থেকে বাঁচতে  ২৫ বছর পলাতক, হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

১৭

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের দিকে গুলি চালিয়েছে হিজবুল্লাহ

১৮

পটুয়াখালীতে সারা দেশের ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

১৯

মুসলিম কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিবকে পৌরসভার বিদায়ী সংবর্ধনা

২০