Shohel
৯ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামীলীগ এদেশে কখনো নির্বাচন করতে পারবে না

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল( অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সাথে ভারতের সমস্যা নাই, সমস্যা আমাদের মোদি সরকারের সাথে। যারা লুটপাট,অন্যায়, অত্যাচার,ধর্ষন করেছে ৫আগষ্টের পর তারা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।মোদি কলকাতায় তাদের অফিস করে দিয়েছে। আওয়ামীলীগ এদেশে কখনো নির্বাচন করতে পারবে না। তবে আওয়ামীলীগের সবাই খারাপ নয়, তাদের ভয়ের কোন কারণ নাই। আপনারা স্বাধীন দেশের নাগরিক স্বাধীনভাবে বসবাস করবেন। যারা হত্যা, লুট,অন্যায়, অবিচারের সাথে জড়িড তাদের আইন অনুযায়ী বিচার হবে । জুলাই যোদ্ধাদের কারনে আজ আমরা মুক্ত বাতাসে আছি এবং সুন্দর ভাবে নির্বাচন করার সুযোগ তৈরি হয়েছে’।
(৯ফেব্রুয়ারী) সোমবার বিকেলে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ নির্বাচনী জনসভায় মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়ার সভাপতিত্বে ও নির্বাচনী সমন্বয়ক এ্যাডভোকেট তৌফিক আলী খান কবিরের সঞালনায় প্রধান অতিথি এ কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিভিন্ন জরিপে বিএনপি অনেক এগিয়ে আছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন সহজ হবে না। কারণ নানামুখি ষড়যন্ত্র হচ্ছে। একটি দল ৪ কোটি মাস্ক ও ২ কোটি বোরকা ক্রয় করেছে নির্বাচনে জাল ভোট দিতে। আগামী নির্বাচনে মাস্ক পড়ে মহিলা ভোট কেন্দ্রে কেউ জাল ভোট না দিতে পারে সেদিকে আমাদের বোনদের সজাগ থাকতে হবে। আপনারা ফজরের নামাজের পরে ভাগ ভাগ করে ভোটকেন্দ্রে যাবেন, ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ছেড়ে যাবেন না’।
‎‎‎‎‎জনসভায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনসভা শেষে আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল নির্বাচনী মিছিল শহর প্রদক্ষিন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন স্টেট সীমান্তের পরিস্থিতি, ইউরোপীয় সামরিকীকরণ: রুশ গোয়েন্দা প্রধানের মন্তব্য

লর্ড অফ দ্য রিংস: দ্য হান্ট ফর গলম’-এ কেট উইন্সলেট কোন চরিত্রে অভিনয় করবেন? ম্যারিগোল তত্ত্বগুলোর বিশ্লেষণ

পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পটুয়াখালী বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ

পটুয়াখালী উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি আবু জাফর সম্পাদক বিদ্যুৎ পাল

পটুয়াখালী ড্রাইভার এন্ড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ৩৮ তম বার্ষিক সাধারন সভা

হাট-বাজার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুদা সুলতানার বিরুদ্ধে।

পাথরঘাটায় অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

১০

পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদ’র যুগ্ম সাঃ সম্পাদক মনির মোল্লা’র সংবাদ সম্মেলন

১১

পটুয়াখালী হাসপাতালে দ্রুত সিসিইউ ইউনিট চালু

১২

গণমাধ্যমকর্মীদের প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা

১৩

পটুয়াখালী লঞ্চঘাটে ঢাকাগামী ৫ টি লঞ্চ থেকে শতাধিক তোষক জব্ধ, স্বত্ত্বিতে যাত্রীরা

১৪

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

১৫

পটুয়াখালীতে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় হট্টগোল- প্রতিবাদ

১৬

ইরানের জ্বালানি খাতে হামলা ১০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা ট্রাম্পের

১৭

ইমরান হাশমির ঘটনাবহুল জীবন

১৮

ঈদযাত্রা নিরাপদ রাখতে কঠোর নজরদারি: ডিআইজি মোস্তাফিজুর রহমান

১৯

পটুয়াখালীতে  র‌্যাব-৮ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে দোকানে ১০ হাজার টাকা জরিমানা

২০