পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যন্ত সদর উপজেলা ডিবুয়াপুর মডেল স্কুলে চলে ভোট গ্রহণ। উক্ত নির্বাচনে সভাপতি পদে মোঃ আবু জাফর (জিরাফ) প্রতিক নিয়ে ৯৫৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বশির উদ্দিন (তালগাছ) প্রতিক পেয়েছেন ৬১৮ ভোট। সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শিক্ষক সমিতির সকলের আস্থাভাজন কীর্তিবাস চন্দ্র পাল বিদ্যুৎ (কাতল)মাছ প্রতিক নিয়ে তিনি ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোস্তাফিজুর রহমান (পানির বোতল) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৭৮১ ভোট। সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ (জবা ফুল) প্রতিক নিয়ে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস. এম. আফজালুর রহমান (উট পাখি) প্রতিক নিয়ে পেয়েছেন ৫০৯ ভোট। সদস্য পদে ৩ জনপ্রার্থী হলেন মোঃ মেহেদী হাসান (পেঙ্গুইন), মিজানুর রহমান (ক্রিকেট ব্যাট) এবং মোঃ জহুরুল হক বশির (মৌচাক) প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন নির্বাচিত হয়েছে। পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর উক্ত কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ১৮৭৮ জন।কেন্দ্রে মোট ভোট কাস্টিং হয়েছে ১৭০২ ভোট। উক্ত নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রতি বছরের ন্যায় এবারও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও পটুয়াখালী জেলার কর্মরত গণমাধ্যম এবং শিক্ষক সমিতিরসদস্যদের উপস্থিতিতে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন