Shohel
৫ এপ্রিল ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদ’র যুগ্ম সাঃ সম্পাদক মনির মোল্লা’র সংবাদ সম্মেলন

 

চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার বাদীকে আসামীর পরিবার দ্বারা মামলায় হয়রানির অভিযোগে ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাঃসম্পাঃ মোঃ মনির মোল্লা’র সংবাদ সম্মেলন। ৫ এপ্রিল রবিবার বিকালে পটুয়াখালী চৌরাস্তা সংলগ্ন ছাত্র অধিকার পরিষদ’র অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উক্ত সংবাদ সম্মেলনে মোঃ মনির মোল্লা লিখিত বক্তব্য পাঠ করে উপস্থিত সাংবাদিকদের যা জানান তা নিম্নে হুবা হুব তুলে ধরা হলো, আমি মোঃ মনির মোল্লা সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক ছাত্র অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা। আপনার অবগত আছেন যে, বিগত ২৫/০৩/২০৯৬ ইং তারিখ চাঁদার দাবিতে আমার উপর হত্যার উদ্দেশ্যে লেবুখালী (পাগলার মোর) আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠান মোল্লা বিকাশ পয়েন্টে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলার নির্দেশ দাতা মোঃ ফিরোজ আলম ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় গণসংযোগ বিষয়ক সম্পাদক। তার নির্দেশে সাব্বির, আরিফ, সুমন, সহ প্রায় ৮-১০ জন মিলে আমার উপর অমানবিক হামলা চালায়।যাহার স্পষ্ট ভিডিও ফুটেজ বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সোস্যাল মিডিয়ায় দৃশ্যমান। সন্ত্রাসীরা রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসী রাজত্ব কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হামলার নির্দেশ দাতা ফিরোজ আলম লেবুখালী ইউনিয়নে এক আতংকের নাম। আমি বাঁচতে চাই, আমি এবং আমার পরিবারের সদস্যদের জীবন এখন হুমকির মুখে, আমি ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে চাঁদাবাজ হত্যা চেষ্টাকারীদের বিরুদ্ধে বিগত ২৬/০৩/২০২৬ ইং তারিখ, দুমকী থানায় মামলা দায়ের করি। যাহার মামলা নং জিআর ১৯/২৬ তাৎক্ষনিক ভাবে দুমকি থানার অফিসার্স ইনচার্জ দুইজন আসামীকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতের প্রেরণ করেন। আসামিরা দলীয় ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ৩০/০৩/২০২৬ইং তারিখ জামিনে বের হয়ে এলাকায় গিয়ে জীবননাশের হুমকী ধামকি দেওয়া সহ ৯নং আসামী চাঁদাবাজি ও হামলার নির্দেশ দাতা ফিরোজ আলম আমার বিরুদ্ধে সোসাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে অপ-প্রচার চালাচ্ছেন এবং আমার দায়ের কৃত মামলার বিচার ব্যাহত ও ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার বিরুদ্ধে গত ০১/০৪/২০২৬ইং তারিখ পটুয়াখালী বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে আসামী ফিরোজ আলম, সাব্বির, আরিফ এর মাকে বাদি করে উদ্দেশ্যপ্রনেদিত ভাবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিধীন ও হয়রানী মূলক চাঁদাবাজির মামলা দায়ের করেন। যাহার মামলা নং সিআর-৬৮/২৬ইং তারিখ, মামলায় আমাকে ও আমার বয়োবৃদ্ধ (৮৩ বছর) বয়সী বাবাকে সহ ৬ জনকে আসামী করে গত ১৩/০৩/২০২৬ ইং তারিখ ঘটনার দিন উল্লেখ করে মামলার দায়ের করা হয়। উল্লেখ্য, গত ২৫/০৩/২০২৬ইং তারিখ আনুমানিক রাত ১০ টার সময় আমার উপর হামলা করার পর দুমকি থানায় মামলা দায়ের করি। আমার মামলার বিচারকে ব্যহত ও আমার পরিবারকে হয়রানি এবং সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে মিথ্যা চাঁদাবাজির মামলাটি দায়ের করা হয়েছে এটা সুস্পষ্ট।তাই প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট মিথ্যা ও ভিত্তহীন মামলার সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রত্যাহারের দাবি জানাচ্ছি সেই সাথে আমার দায়ের কৃত মামলার সুষ্ঠ বিচার দাবি করছি। এছাড়াও, আমার দায়ের কৃত মামলার ১নং আসামি সাব্বির হোসেন ধর্ম মন্ত্রণালয়ের একজন অফিস সহায়ক পদে চাকুরি করেন অথচ এলাকায় তার কোটি টাকার উপরে সম্পদ ও রাজকীয় বাড়ি রয়েছে যাহা একজন অফিস সহায়কের পক্ষে বৈধ ভাবে উপার্জন করা কোন ভাবেই সম্ভব নয় তাই উক্ত বিষয়টি প্রশাসন, দুদক এবং মিডিয়াকে খতিয়ে দেখার জোর দাবি জানাচ্ছি। নিবেদক মোঃ মনির মোল্লা, সিনিয়র যুগ্ম- সাধারন সম্পাদক ছাত্র অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা। এ সংবাদ সম্মেলনে এ সময় ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মহাসিন ইসলাম ও সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সহ ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং একাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালী জেলা’র আয়োজনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পটুয়াখালী বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ

পটুয়াখালী উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি আবু জাফর সম্পাদক বিদ্যুৎ পাল

পটুয়াখালী ড্রাইভার এন্ড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ৩৮ তম বার্ষিক সাধারন সভা

হাট-বাজার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুদা সুলতানার বিরুদ্ধে।

পাথরঘাটায় অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদ’র যুগ্ম সাঃ সম্পাদক মনির মোল্লা’র সংবাদ সম্মেলন

পটুয়াখালী হাসপাতালে দ্রুত সিসিইউ ইউনিট চালু

১০

গণমাধ্যমকর্মীদের প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা

১১

পটুয়াখালী লঞ্চঘাটে ঢাকাগামী ৫ টি লঞ্চ থেকে শতাধিক তোষক জব্ধ, স্বত্ত্বিতে যাত্রীরা

১২

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

১৩

পটুয়াখালীতে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় হট্টগোল- প্রতিবাদ

১৪

ইরানের জ্বালানি খাতে হামলা ১০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা ট্রাম্পের

১৫

ইমরান হাশমির ঘটনাবহুল জীবন

১৬

ঈদযাত্রা নিরাপদ রাখতে কঠোর নজরদারি: ডিআইজি মোস্তাফিজুর রহমান

১৭

পটুয়াখালীতে  র‌্যাব-৮ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে দোকানে ১০ হাজার টাকা জরিমানা

১৮

পটুয়াখালীতে গণ অধিকার পরিষদ ইফতার মাহফিল

১৯

পটুয়াখালীতে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ঈদপূর্ব সম্মানী বিতরণ

২০