পটুয়াখালী প্রতিনিধিঃ নৌ-পথে যাত্রী সাধারনের সুবিধার্থে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল ঘাটে ঢাকাগামী নোঙর করা পাঁচটি দোতলা লঞ্চ থেকে ফ্লোরে পাতা (বিছানো) শতাধিক তোষক ও চাদর জব্ধ করা হয়েছ। এতে সাধারন যাত্রীদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাওয়ার পূর্বে পটুয়াখালী লঞ্চঘাটে নোঙ্গর করা ঢাকাগামী এ.আর খান-১, কুয়াটা-১, কাজল-৭, এমভি পূবালীসহ পাঁচটি দোতলা লঞ্চে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রে আমিনুল আশ্রাফ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান এর নেতৃত্বে একদল রোবার ও স্কাউটস এবং আনসার ব্যাটালিয়নের সহযোগীতায় অভিযান চালিয়ে শতাধিক তোষক ও কথিত বিছানা চাদর জব্ধ করেন।জব্ধকৃত তোষক ও চাদর লঞ্চঘাট এলাকাস্থ অসহায় দুঃস্থ নারী পুরুষের মাঝে বিতরন করা হয়েছে বলে স্থানীয়রা জানান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নদী বন্দর কর্মকর্তা জাকির শাহরিয়ার, ট্রাফিক ইন্সেপেক্টর তুষার কান্তি বণিক, জেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ মো. আঃ কায়ুমসহ ১২ জন রোবার ও স্কাউট।পোর্ট অফিসার জানান, আমরা প্রতিদিন মাইকিং করে থাকি। আজ দুইজন ম্যাজিস্ট্রেট ঘাটে থাকা লঞ্চসমূহে অভিযান পরিচালনা করে শতাধিক তোষক ও চাদর জব্ধ করা হয়েছে।লঞ্চের লস্করসহ অন্যান্য কর্মচারীরা নিজেদের থাকার জন্য ব্যবহৃত তোষক ও চাদর বিছিয়ে ভাড়া আদায় করে। এ অভিযান অব্যাহত থাকবে।কয়েকজন যাত্রী জানান, লঞ্চের কিছু লোক তোষক ও চাদর বিছিয়ে নির্ধারিত ভাড়া টাকা ছাড়া সর্বনিম্ন ৩’শ টাকা থেকে ৫’শ, টাকারও বেশী টাকা আদায় করে আসছিল।ঈদ মৌসুমে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয় বলেও ভুক্তভোগীরা জানান। সাধারন যাত্রীরা এ অভিযানের জন্য সাধুবাদ জান
মন্তব্য করুন