Shohel
২০ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়-সাবেক সংসদ সদস্য সরদার আব্দুল রশিদ

Exif_JPEG_420

পটুয়াখালী প্রতিনিধি ঃ
অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়,“বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, তাদের মধ্যেও রয়েছে নানা ধরনের প্রতিভা। সঠিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব।” ২০ জুন  শনিবার বেলা ১২ টায় অটিজম সাপোর্ট
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অটিজম স্কুল, ইটবাড়িয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও উন্নয়নে পরিচালিত অটিজম স্কুল এ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সরদার আব্দুল  রশিদ এসব কথা বলেন ।
তিনি আরও বলেন, “অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়। একটি পরিবারে অটিজম শিশু থাকা কোনো অভিশাপ নয়। তাদের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে।”
 অটিজম স্কুলের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তারাও সাধারণ শিক্ষার্থীদের মতো উচ্চশিক্ষা গ্রহণ করে জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অটিজম স্কুলের সভাপতি এবং অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুননহার, আরো উপস্থিত ছিলেন অটিজম স্কুলের ২০ জন শিক্ষক ও ৭৫ জন শিক্ষার্থী এবং উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালীন সময় স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং তা কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কেও আলোচনা করেন  সরদার আব্দুল রশিদ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের কল্যাণে মানবিক উদ্যোগ হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

পটুয়াখালীতে এক অটোরিকশাচালককে গলায় ফাসদিয়ে হত্যার চেস্টা অভিযোগ

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়-সাবেক সংসদ সদস্য সরদার আব্দুল রশিদ

পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলনের উদ্বোধন

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

 পটুয়াখালীর ফতুল্লা বাজারে রেকর্ডিয় ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি, স্বচ্ছ নিয়োগে নির্বাচিত ২৯জন

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি: পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ

১০

শীর্ষ সম্মেলনে তাইওয়ান ও শুল্ক নিয়ে ট্রাম্পকে চাপ দেবেন চীনের শি জিনপিং

১১

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন দাবীতে প্রতিনিধি সমাবেশ

১২

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে জনবল বাড়ানোর দাবি জানিয়ে পটুয়াখালীতে বিশ্ব মিডওয়াইফ দিবস পালন

১৩

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৫

বাংলাদেশে রোহিঙ্গা ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে ডব্লিউএফপি

১৬

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যুর জট খুলতে সাদিককে মুক্তি দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি।

১৭

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

১৮

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের র‍্যালী

১৯

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

২০