পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ১০ দিনব্যাপী ‘ বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় স্থানীয় ব্যামাগার চত্বরে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোঃ জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন, জামাতের জেলা আমির নাজমুল আহসান, চেম্বার অফ কমার্সের সভাপতি কামাল হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল রওজা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পটুয়াখালী বিসিক কার্যালয়ের উপপরিচালক আলমগীর হোসেন।
বক্তারা বলেন, পটুয়াখালীতে নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ ও সম্ভাবনা রয়েছে। উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুূদ উল আলম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন সহ জেলা প্রশাসন ও বিসিক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় ৩০টি স্টলে স্থানীয় উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য অংশগ্রহণ করেছেন।##
মন্তব্য করুন