Shohel
১৪ এপ্রিল ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল রঙিন ফেস্টুন-প্ল্যাকার্ড, মাটির সরা, কুলা, কাগজের তৈরি বিশাল বাঘ, হাতি ও লোকজ মটিফ বিভিন্ন লোকজ ঐতিহ্যবাহী উপকরণ। এসময় হাজারো মানুষ ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় সামিল হন। নারীরা লাল-সাদা শাড়ি এবং পুরুষরা পাঞ্জাবি পরে পহেলা বৈশাখের উৎসবে যোগ দেন। পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে শোভাযাত্রার এলাকা যেন উৎসবের নগরীতে পরিণত হয়।
পরে সকাল সাড়ে ৮টায় জেলা পরিষদ শিশু পার্কে লোকজ মেলার শুভ উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
এরপর সকাল পৌনে ৯টায় জেলা পরিষদ শিশু পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৬টায় তার পুরস্কার বিতরণ, বিকাল সাড়ে ৪টায় ঝাউতলা মাঠে পৌরসভা একাদশ বনাম পটুয়াখালী সদর উপজেলা পরিষদ একাদশের কাবাডি খেলার আয়োজন করবেন জেলা প্রশাসন।
এছাড়াও সুবিধাজনক সময়ে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বাংলা নববর্ষের গুরুত্ব সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের ব্যবস্থা, জেলা কারাগারে কারাবন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শনী, সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন জেলা প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন স্টেট সীমান্তের পরিস্থিতি, ইউরোপীয় সামরিকীকরণ: রুশ গোয়েন্দা প্রধানের মন্তব্য

লর্ড অফ দ্য রিংস: দ্য হান্ট ফর গলম’-এ কেট উইন্সলেট কোন চরিত্রে অভিনয় করবেন? ম্যারিগোল তত্ত্বগুলোর বিশ্লেষণ

পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পটুয়াখালী বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ

পটুয়াখালী উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি আবু জাফর সম্পাদক বিদ্যুৎ পাল

পটুয়াখালী ড্রাইভার এন্ড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ৩৮ তম বার্ষিক সাধারন সভা

হাট-বাজার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুদা সুলতানার বিরুদ্ধে।

পাথরঘাটায় অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

১০

পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদ’র যুগ্ম সাঃ সম্পাদক মনির মোল্লা’র সংবাদ সম্মেলন

১১

পটুয়াখালী হাসপাতালে দ্রুত সিসিইউ ইউনিট চালু

১২

গণমাধ্যমকর্মীদের প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা

১৩

পটুয়াখালী লঞ্চঘাটে ঢাকাগামী ৫ টি লঞ্চ থেকে শতাধিক তোষক জব্ধ, স্বত্ত্বিতে যাত্রীরা

১৪

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

১৫

পটুয়াখালীতে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় হট্টগোল- প্রতিবাদ

১৬

ইরানের জ্বালানি খাতে হামলা ১০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা ট্রাম্পের

১৭

ইমরান হাশমির ঘটনাবহুল জীবন

১৮

ঈদযাত্রা নিরাপদ রাখতে কঠোর নজরদারি: ডিআইজি মোস্তাফিজুর রহমান

১৯

পটুয়াখালীতে  র‌্যাব-৮ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে দোকানে ১০ হাজার টাকা জরিমানা

২০