পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ ও করণীয় বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) পটুয়াখালী প্রেসক্লাবের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে বিএনএনআরসির Technology Facilitated Gender-Based Violence (TFGBV): Prevention & Response” আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনএনআরসি’র জেলা ফোকাল মাহফুজা ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক অনিমেষ কান্তি হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
কর্মশালায় ধারণাপত্রের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বিএনএনআরসি’র প্রকল্প সমন্বয়কারী হীরেন পন্ডিত। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক ফিরোজ আলম। বিএনএনআরসির অফিসার মোঃ তানবীরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ কান্তি হালদার বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহার রোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, গণমাধ্যম সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আইনগত সহায়তা ও সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্তব্য করুন