Shohel
২৮ মার্চ ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় হট্টগোল- প্রতিবাদ

 

পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালীতে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল- প্রতিবাদ ।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পটুয়াখালীতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে “মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান-এর কোনো অবদান ছিল না” — এমন মন্তব্য করেন জেলা জমিয়তে উলামার সভাপতি আব্দুল্লাহ হক কাওসারী। তার এই বক্তব্যে উপস্থিত মুক্তিযোদ্ধা ও অতিথিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বক্তব্য চলাকালে কাওসারীর উক্ত মন্তব্যের পরপরই মুক্তিযোদ্ধারা প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বক্তব্যের নিন্দা জানান। এতে অনুষ্ঠানস্থলে হট্টগোলের সৃষ্টি হয়।

পরিস্থিতি শান্ত করতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। তিনি বলেন, “আমি শাসক নই, সেবক হিসেবে দায়িত্ব পালন করছি। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান—বাংলাদেশ যতদিন থাকবে, তাদের সম্মান ততদিন অটুট থাকবে।” তিনি রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্বারোপ করে সকলকে সংযত ভাষায় কথা বলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভিন্নমত থাকলেও কাউকে ছোট করে কথা বলা উচিত নয় এবং সকলের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর জোর দেন।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান। পরে আয়োজকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অনুষ্ঠান পুনরায় শুরু হয়।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও মুক্তিযোদ্ধা মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন স্টেট সীমান্তের পরিস্থিতি, ইউরোপীয় সামরিকীকরণ: রুশ গোয়েন্দা প্রধানের মন্তব্য

লর্ড অফ দ্য রিংস: দ্য হান্ট ফর গলম’-এ কেট উইন্সলেট কোন চরিত্রে অভিনয় করবেন? ম্যারিগোল তত্ত্বগুলোর বিশ্লেষণ

পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পটুয়াখালী বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ

পটুয়াখালী উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি আবু জাফর সম্পাদক বিদ্যুৎ পাল

পটুয়াখালী ড্রাইভার এন্ড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ৩৮ তম বার্ষিক সাধারন সভা

হাট-বাজার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুদা সুলতানার বিরুদ্ধে।

পাথরঘাটায় অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

১০

পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদ’র যুগ্ম সাঃ সম্পাদক মনির মোল্লা’র সংবাদ সম্মেলন

১১

পটুয়াখালী হাসপাতালে দ্রুত সিসিইউ ইউনিট চালু

১২

গণমাধ্যমকর্মীদের প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা

১৩

পটুয়াখালী লঞ্চঘাটে ঢাকাগামী ৫ টি লঞ্চ থেকে শতাধিক তোষক জব্ধ, স্বত্ত্বিতে যাত্রীরা

১৪

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

১৫

পটুয়াখালীতে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় হট্টগোল- প্রতিবাদ

১৬

ইরানের জ্বালানি খাতে হামলা ১০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা ট্রাম্পের

১৭

ইমরান হাশমির ঘটনাবহুল জীবন

১৮

ঈদযাত্রা নিরাপদ রাখতে কঠোর নজরদারি: ডিআইজি মোস্তাফিজুর রহমান

১৯

পটুয়াখালীতে  র‌্যাব-৮ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে দোকানে ১০ হাজার টাকা জরিমানা

২০