পটুয়াখালী প্রতিনিধি ঃ গণ অধিকার পরিষদ( জিওপি) পটুয়াখালী জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। ১৬ মার্চ সোমবার (২০২৬) ২৬ রমজান পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি। এসময় গন অধিকার পরিষদ (জিওপি) পটুয়াখালী জেলা শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিকদার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি প্রমুখ। এ ইফতার মাহফিলে এসময় গণ অধিকার পরিষদ (জিওপি)’র উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন, পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ হোসাইন আলী মীর বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পটুয়াখালী জেলা শাখার আমীর এ্যাড,নাজমুল আহসান সহ গন অধিকার পরিষদ (জিওপি)’র কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদ (*জিওপি) পটুয়াখালী জেলা শাখার নানা স্তরের নেতা- কর্মী, স্হানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রসঙ্গ: এ ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন গন অধিকার পরিষদ (জিওপি) পটুয়াখালী জেলা শাখার নেতা মোঃ মশিউর রহমান সাদ্দাম মৃধা,এ্যাড মাকসুদুল হক বাবু,মোসাঃ উর্মি ইসলাম, আবদুল কাইয়ুম, মাওলানা আবুল কাশেম শাহীন
মন্তব্য করুন