মোস্তাফিজুর রহমান সুজন,পটুয়াখালী:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পটুয়াখালী ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক বিমান বাহিনীর প্রধান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতিকের লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারী রবিবার সন্ধায় পটুয়াখালী পৌর নিউমার্কেট চত্বর থেকে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের নেতৃত্বে ধানের শীষ প্রতিকের লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর নিউমার্কেট চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক সদর রোড নতুন বাজার হয়ে পুরাতন ফৌজদারি পুল গিয়ে শেষ হয়।
এসময় পটুয়াখালী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুজনের নেতৃত্বে কয়েক শতাধিক সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের নিয়ে। শহরের তিতাস সিনেমা হলের মোড় সংলগ্ন থেকে একটি ধানের শীষের মিছিল নিয়ে নিউমার্কেট গিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাথে মিলিত হয়।
পটুয়াখালী ১আসনের বিএনপি মনোনীত প্রাথী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর ধানের শীষের শ্লোগানে মুখরিত হয়ে উঠে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। মিছিলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা লিফলেট বিতরণ করেন এবং শ্লোগানের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর জন্য ধানের শীষ প্রতিকে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে ভোট দাবি করেন।
স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও মিছিলে অংশ গ্রহন করেন, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা, সহসভাপতি মোঃ শাহজালাল, মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নাসিম মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আলাউদ্দিন খন্দকার, বনপরিবেশ সম্পাদক, জহিরুল ইসলাম লিটন, জিএম রাসেল, দপ্তর সম্পাদক আতিকুর রহমান মামুন, মোঃ বশির মৃধাসহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য সচিব পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আরিফুর রহমান রানাসহ থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটির নেতা কর্মীরা।
এসময় পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী ভোটারদের সকল সহযোগিতা সহ ভোটারদের ভোট দানে কোন রকমের কষ্টযোগ্য পরিস্থিতি যাতে না হয় সেবিষয়ে পটুয়াখালী স্বেচ্ছাসেবক দল তাদের সকল শ্রম দিয়ে প্রতিহত করবে। মিছিল শেষে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন এর সঞ্চলনায় একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা সমাবেশ হয়।
মোস্তাফিজুর রহমান সুজন
মোবাঃ ০১৭১৩৬৭৪১৩৭d
মন্তব্য করুন