Shohel
১২ মার্চ ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে আরএস শুভ ঢালী ফাউন্ডেশনের আয়োজনে ঈদ উপহার বিতরণ 

 

পটুয়াখালী প্রতিনিধি :পবিত্র ঈদকে সামনে রেখে পটুয়াখালীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে একদল তরুণ। উদ্যোগটির নেতৃত্ব দেন কলেজ শিক্ষার্থী ও সমাজসেবী শুভ ঢালী। তার প্রতিষ্ঠিত আরএস শুভ ঢালী ফাউন্ডেশন –এর উদ্যোগে প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) পটুয়াখালী জেলার নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহারের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি।

আসন্ন ঈদকে সামনে রেখে নিম্ন আয়ের পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান শোওয়ার্ল্ড। অনুষ্ঠানে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের পরিচালক নাইম ইসলাম শুভ বলেন,
“সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী আমরা নিয়মিত মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।”

উপহার পাওয়া স্থানীয় বাসিন্দা বারেক সরদার বলেন,
“শুভ আমাদের এলাকার নাতি। শীতের সময়ও আমাদের কম্বল দিয়েছে, সব সময় খোঁজখবর রাখে। ঈদের আগে এমন উপহার পেয়ে খুব ভালো লাগছে। আমরা তার ও তার পরিবারের জন্য দোয়া করি, যেন সে সব সময় এমন ভালো কাজ করতে পারে।”

উল্লেখ্য, তরুণ সমাজকর্মী শুভ ঢালী বর্তমানে ঢাকার ধানমন্ডি আইডিয়া কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি মানবিক কাজের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন আরএস শুভ ঢালী ফাউন্ডেশন। বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।

#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পটুয়াখালী বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ

পটুয়াখালী উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি আবু জাফর সম্পাদক বিদ্যুৎ পাল

পটুয়াখালী ড্রাইভার এন্ড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ৩৮ তম বার্ষিক সাধারন সভা

হাট-বাজার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুদা সুলতানার বিরুদ্ধে।

পাথরঘাটায় অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদ’র যুগ্ম সাঃ সম্পাদক মনির মোল্লা’র সংবাদ সম্মেলন

পটুয়াখালী হাসপাতালে দ্রুত সিসিইউ ইউনিট চালু

১০

গণমাধ্যমকর্মীদের প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা

১১

পটুয়াখালী লঞ্চঘাটে ঢাকাগামী ৫ টি লঞ্চ থেকে শতাধিক তোষক জব্ধ, স্বত্ত্বিতে যাত্রীরা

১২

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

১৩

পটুয়াখালীতে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় হট্টগোল- প্রতিবাদ

১৪

ইরানের জ্বালানি খাতে হামলা ১০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা ট্রাম্পের

১৫

ইমরান হাশমির ঘটনাবহুল জীবন

১৬

ঈদযাত্রা নিরাপদ রাখতে কঠোর নজরদারি: ডিআইজি মোস্তাফিজুর রহমান

১৭

পটুয়াখালীতে  র‌্যাব-৮ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে দোকানে ১০ হাজার টাকা জরিমানা

১৮

পটুয়াখালীতে গণ অধিকার পরিষদ ইফতার মাহফিল

১৯

পটুয়াখালীতে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ঈদপূর্ব সম্মানী বিতরণ

২০