পটুয়াখালী প্রতিনিধি ঃমানবতার জীবন থেকে বাঁচতে চায় বিভিন্ন দপ্তরের দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোলে নিয়োজিতসরকারি কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ
২০ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০ টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। এ সমায় উপস্থিত ছিলেন দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোলে নিয়োজিত কর্মচারী সওজ বিভাগের ড্রাইভার মোঃ খবির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী ড্রাইভার এসএম নোমান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মচারী বৃন্দ।
এ সময় বক্তারা বলেন দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোলে নিয়োজিত কর্মচারী আউটসোর্সিং হস্তান্তর প্রক্রিয়া বন্ধকরণ বাতিলকরণের বিষয়ে ব্যবস্থাগ্রহণ এবং ‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫” বাতিল করে সরকারের স্ব-স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে বহু বছরের অভিজ্ঞতার আলোকে দক্ষ জনবলকে রাজস্বকরণ/আত্মীয়করণ এর বিষয়ে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশ সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা/দপ্তর/প্রতিষ্ঠান/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক নিযোগ প্রাপ্ত মাস্টাররোল দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসেবে দীর্ঘ ২০ থেকে ২৫ বছর এর অধিকাল যাবত শূন্য পদের বিপরিতে দক্ষতা ও সুনামের সহিত আমাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালন করে আসছি। দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ন্যায্য পারিশ্রমিক না দিয়ে আমাদেরকে বঞ্চিত করা হয়। ধর্মীয় উৎসবসহ কোনো উপলক্ষেই বোনাস দেওয়া হয় না। অতিরিক্ত কর্মঘন্টা পরিশ্রম করলেও ওভার টাইমের পারিশ্রমিক দেওয়া হয় না। চাকুরী শেষে বৃদ্ধ বয়সে আমরা অবহেলার শিকার হচ্ছি। বর্তমানে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে মাস্টাররোল/দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তর করা হচ্ছে যা আমাদের উপর অন্যায়। তাই আউটসোর্সিং নামক দাস প্রথা থেকে আমাদেরকে আপনি রক্ষা করবেন বলে আমরা আশাবাদী।
তারা আরো বলেন ইতোমধ্যে আপনি বিভিন্ন অসহায় মানুষের জন্য মানবিক কাজ করছেন যেমন ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড আরও অনেক সেবা এবং মানবিক কাজ হাতে নিয়েছেন তেমনি করে আমাদের মত বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে কর্মরত মাস্টাররোল/দৈনিক ভিত্তিক কর্মচারী ২০/২৫ বছর নিষ্ঠার সাথে সেবামুলক কাজ করেও মানবতার দিন কাটাচ্ছি। তাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার একটা অর্ডারে কত গুলো পরিবারের দুঃখ লাঘব হবে আপনার এবং আপনার পরিবারের জন্য সারাজীবন দোয়া করবেন। আজ আমরা বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘ বছর ধরে কর্মরত মাস্টাররোল/দৈনিক মজুরি ভিত্তিক (অস্থায়ী) কর্মচারীরা এক বুক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছি। যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষনা দিয়েছেন ০৫ (পাঁচ) লক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিবেন সেহেতু আমরা দীর্ঘদিনের অভিজ্ঞ ৪০ থেকে ৫০ হাজার মাস্টাররোল/দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের উদ্যোগ গ্রহণকরে আমাদের পরিবারগুলোর মুখে স্থায়ী হাসি ফোটাতে আপনার নিকট বিনীত প্রার্থনা জানাচ্ছি। চাকরি স্থায়ীকরণের মাধ্যমে আপনি শুধু একদল কর্মীর নয়, বরং হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন। দেশ ও জাতির কল্যাণে আপনার সুযোগ্য নেতৃত্ব এবং আপনার পরিবারের সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
আমরা সৎ মেধাবী, মার্জিত, প্রশিক্ষিত অভিজ্ঞতা সম্পন্ন মাস্টাররোল/দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীর প্রতি যেন আর কোন অন্যায়, অত্যাচার, জুলুম নির্যাতন না হয় এবং আমাদের সাংবিধানিক সকল মৌলিক অধিকার প্রদান ও মানুষের প্রতি মানবিক সহায়তা হিসেবে সরকারের সুদৃষ্টি কামনা করি।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অবহেলিত বঞ্চিত মাস্টাররোল/দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের আকুল আবেদন উপরে উল্লেখিত তথ্য উপাত্ত বিচার বিশ্লেষনের মাধ্যমে দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ বাতিল করে সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা/দপ্তর/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মরতদের বয়স শিথিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ বা আত্তীকরণ করে বৈষম্য থেকে মুক্তি দেওয়া,
বাংলাদেশের সকল সরকারী প্রতিষ্ঠানে কর্মরত অবহেলিত, লাঞ্ছিত ও বঞ্চিত মাস্টাররোল/দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের পক্ষে কাজকরে আমাদের স্ব স্ব প্রতিষ্ঠানে স্থায়ী করনের দাবী জানায়।