পটুয়াখালী প্রতিনিধি: ৪৭ তম বিজ্ঞান মেলা, ১০ ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল রবিবার পটুয়াখালী উপজেলা পরিষদ অডিটরিয়াম ( বাঁধনহারা হলরুম) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪৭ তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত এর সভাপতিত্বে প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক (জেলা ম্যাজিস্ট্রেট) ডঃ মোঃ শহীদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোঃ তারেক হাওলাদার , জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
মন্তব্য করুন