বিশেষ সংবাদ দাতা:
১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার গাড়িতে হামলা, কর্ণেল অলিসহ ১২ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ

বিশেষ সংবাদ দাতা: বিএনপি প্রার্থীর সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগ স্বাধীনতার পর দেশে প্রথমবারের মতো কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

অলি আহমদ বীরবিক্রমসহ ১২ জনের নামে সাতকানিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। অজ্ঞাত পরিচয় আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে এ হামলার অভিযোগ আনা হয়েছে। গত ১১ জানুয়ারি রাতে অভিযোগটি করেন চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু।

অভিযোগে আরও যাদের নাম রয়েছে তারা হলেন- সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন এলডিপির সভাপতি দেলোয়ার হোসেন, বাজালিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আনিস উদ্দিন, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল, নাছির উদ্দিন, জয়নাল আবেদীন জামাল, জয়নাল আবেদীন, শফিকুর রহমান, ইকবাল হোসেন, মোহাম্মদ আরিফ উদ্দিন, মো. রনি ও এইচ এম রেজাউল করিম। তাদের অনেকে চট্টগ্রাম-১৪ আসনের বাইরের, বিশেষ করে বান্দরবন ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার লোক বলে জানা গেছে।

এজাহারে বলা হয়, এম এ হাশেম রাজু বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে কর্নেল অলি ও তার দলের নেতাকর্মীরা নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। প্রধান সমন্বয়কের দায়িত্ব না ছাড়লে রাজুকে খুন করারও হুমকি দেওয়া হয়। ৮ জানুয়ারি রাতে এম এ হাশেম রাজু কয়েকজন দলীয় কর্মী ও তার নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিকে নিয়ে প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পুরানগড় ইউনিয়নে দোয়া মাহফিলে যোগ দেন। রাত ১১টার দিকে দোয়া মাহফিল শেষে মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে গন্তব্যে ফিরছিলেন। গাড়িটি বাজালিয়া বাসস্ট্যান্ডের পশ্চিমে ভাঙা ব্রিজের কাছে পৌঁছালে রাজুর গাড়ির হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, কর্নেল অলির নির্দেশে এলডিপির অর্ধশতাধিক নেতাকর্মী অস্ত্রশস্ত্র নিয়ে রাজুর গাড়ি ভাঙচুর ও গুলি চালান।

তবে অভিযোগের বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল বলেন, আমরা আগেও বলেছি রাজুর বিরুদ্ধে কথিত হামলায় এলডিপি ও জামায়াতসহ ১১ দলীয় জোটের কেউ জড়িত নয়। অভিযোগে এমন লোকের নামও এসেছে, তাদের বাড়ি চট্টগ্রাম-১৫ আসনে হলেও তাঁরা ঢাকায় ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকায় ঈদ ও কোরবানীতেও বাড়িতে আসতে পারে না। এতেই বুঝা যায়, রাজু মামলা বাণিজ্য করতে মামলা দায়েরে তোরজোর শুরু করেছে। রাজুর অতীত ইতিহাস তাই বলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, এম এ হাশেম রাজু বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন।

 প্রশাসনকে জনমুখি করতে সরকার সকল দপ্তরকে নির্দেশনা দিয়েছেন –প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রতিমন্ত্রী প্রথম বারের মত নিজ এলাকায় ভিপি নুরুলহক নুর

 পটুয়াখালীতে সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন

পটুয়াখালীতে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বাউফলে চাঁদা বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ী নেতাদের হত্যার হুমকি

কুয়াকাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনার মূল আসামী  গ্রেফতার

ভোক্তা-অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সেমিনার

ইরান হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে

১০

পটুয়াখালীতে (টিসিবি)-এর ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন

১১

ভিপি নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ায় বাংলাদেশ খবর প্রতিদিন’র সম্পাদকের শুভেচ্ছা ও অভিনন্দন

১২

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

পঞ্চম বারের মতো সরকার গঠন করল বিএনপি

১৪

যৌনপল্লীতে চড়া সুদ থেকে মুক্তি চাইছেন ভুক্তভোগী নারীরা

১৫

পটুয়াখালীতে শত্রুতার জেরে বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ

১৬

পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া 

১৭

পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৮

 বাউফলে বিএনপি ও জামায়াতের সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর

১৯

নিখোঁজ শিশু মেডেলিন কীভাবে এল এপস্টিন নথিতে

২০