পটুয়াখালী প্রতিনিধি ঃ প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুরকে নিজ জেলার জনসাধারণ ফুল দিয়ে বরণ করে নিলেন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী, গনঅধিকার পরিষদের সভাপতি মোঃ নুরুল হক নুর, ২৭ ফেব্রুয়ারি -শুক্রবার নিজ এলাকা পটুয়াখালী -৩ গলাচিপা দশমিনা শুভআগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক এ কে এম নুরউদ্দিন আহম্মেদ সাদি, এডভোকেট সালাউদ্দিন আহমেদ বাবু, ফরিদ হোসেন, সদস্য শহিন মিয়া,কবিরসহ জেলার নেতৃবৃন্দ। এসমায় জেলার জনসাধারণ ও গনঅধিকার পরিষদ পটুয়াখালীর নেতাকর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। ভিপি নুরুল হক নুর পটুয়াখালী থেকে গলাচিপা যাওয়ার পথে হাজারো মানুষের সিক্ত ভালোবাসায় তাকে ফুল দিয়ে স্বাগত জানায় পরে গলাচিপা অফিসার্স ক্লাব, উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সাথে মতবিনিময়, উপজেলা পরিষদ অডিটোরিয়ামগলাচিপা পৌর ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ,উপজেলা পরিষদ চত্বরে মানুষের সাথে ইফতার ও দোয়া মিলাদে’সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় ও গণ-ইফতারে অংশগ্রহণ,অফিসার্স ক্লাব, উপজেলার হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়, রাতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।
মন্তব্য করুন