Nurul Huda
১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি পরিষদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি: ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ পার্সেন্ট কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে সারাদেশের ন্যায় পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি পরিষদের পটুয়াখালী জেলা শাখা।
রোববার (০১ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় পটুয়াখালী পৌর এলাকার হৃদয় তরুয়া চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সভাপতি প্রকৌশলী পিন্টু তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ, পটুয়াখালী জেলা কমিটির আহবায়ক, ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল আহসান মুন্না, প্রকৌশলী হুমায়ন কবির সোহাগ, ইঞ্জিনিয়ার মাঈনুল হোসেন, ইঞ্জিনিয়ার লিটন চন্দ্র বার, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম রিশাদ, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি জাহিদুল ইসলাম, ও মেহেদী হাসান ইভান।এসময় মানববন্ধন কর্মসূচিতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোঃ কামাল হোসেন বলেন ডিপ্লোমা প্রকৌশলীরা অধিকার আদায়ে রাজপথের কোন আন্দোলনে তারা পরাজিত হয় নাই, বিজয়ই নিয়েই তাদের কর্মক্ষেত্রে ফিরছেন এবারও তার ব্যতয় হবেনা। আমরা বিজয় নিয়েই ফিরবো ইনশাল্লাহ।
তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন ফ্যাসীবাদ মুক্ত একটি উৎসব মুখর পরিবেশে একটি জাতীয় নির্বাচন যখন দুই সপ্তাহ বাকী তখন কোন উদ্দেশ্যে কমিটি এ ধরনের সুপারিশ করেছে তা খতিয়ে দেখুন। নির্বাচন বানচালে দেশী বিদেশী চক্রান্তের অংশ কিনা তাও ভেবে দেখা উচিত।
বক্তারা এ সুপারিশএর বিরোধীতা করে প্রত্যাহারের দাবি জানান।##

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন।

 প্রশাসনকে জনমুখি করতে সরকার সকল দপ্তরকে নির্দেশনা দিয়েছেন –প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রতিমন্ত্রী প্রথম বারের মত নিজ এলাকায় ভিপি নুরুলহক নুর

 পটুয়াখালীতে সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন

পটুয়াখালীতে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বাউফলে চাঁদা বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ী নেতাদের হত্যার হুমকি

কুয়াকাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনার মূল আসামী  গ্রেফতার

ভোক্তা-অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সেমিনার

ইরান হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে

১০

পটুয়াখালীতে (টিসিবি)-এর ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন

১১

ভিপি নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ায় বাংলাদেশ খবর প্রতিদিন’র সম্পাদকের শুভেচ্ছা ও অভিনন্দন

১২

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

পঞ্চম বারের মতো সরকার গঠন করল বিএনপি

১৪

যৌনপল্লীতে চড়া সুদ থেকে মুক্তি চাইছেন ভুক্তভোগী নারীরা

১৫

পটুয়াখালীতে শত্রুতার জেরে বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ

১৬

পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া 

১৭

পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৮

 বাউফলে বিএনপি ও জামায়াতের সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর

১৯

নিখোঁজ শিশু মেডেলিন কীভাবে এল এপস্টিন নথিতে

২০