পটুয়াখালীপ্রতিনিধি: মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় সার্কিট হাউস থেকে র্যালী শুরু হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী সামনে এসে শেষ হয়।
শিল্পকলা একাডেমি হলরুমে জেলা প্রশাসন, পটুয়াখালী এবং আঞ্চলিক শ্রম দপ্তর, বরিশালের আয়োজনে আলোচনা সভায়অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ উল আলম এর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক , পৌর প্রশাসক জুয়েল রানা,স্বাগত বক্তব্য রাখেন উপ পরিচালক শ্রম অধিদপ্তর বরিশাল শেখ মোঃ সেলিম আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন, পুরো বিএনপি’র সভাপতি চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন, জামাত ইসলামী আমীর এ্যাড. নাজমুল আহসান, বাংলাদেশ গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম শিকদার, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান বাবু,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, শ্রমিক অধিকারের সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ।
মন্তব্য করুন