Shohel
২০ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে চাঁদা বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ী নেতাদের হত্যার হুমকি

 

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় চাঁদা দেওয়া বন্ধ করে দেওয়ায় ‘কালাইয়া-দাসপাড়া নির্মাণ সামগ্রী মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় এক চাঁদাবাজ। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধায় থানায় লিখিত অভিযোগ করেন ব্যবসায়ীরা। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার বার দ্বিতীয় দফায় সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানাকেও ডেকে নিয়ে দেশীয় ধারালো ছুরি বের করে তাকেও হত্যার হুমকি দেয় ওই চাঁদাবাজ।
একপর্যায়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের তোপের মুখে ওই চাঁদাবাজ পালিয়ে যায়। পরে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ধর্মঘট পালন করে। বেলা সাড়ে ১০টার দিকে শুরু হওয়া ধর্মঘট চলে দুপুর দেড়টা পর্যন্ত।

ধর্মঘটের খবর পেয়ে নব নির্বাচিত সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ঘটনাস্থলে গিয়ে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নেওয়ার আশ্বাস দিলে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেন।

দাসপাড়া ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন প্যাদার (৫৫) ছেলে মো. শান্ত প্যাদাসহ (২২)কয়েকজন নিয়মিত চাঁদা নিতেন বলে অভিযোগ ব্যবসায়ীদের।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালাইয়া ধান হাট সেতু-সংলগ্ন পশ্চিম পাশে দাসপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় ৩২ জন ব্যবসায়ীর দোকান রয়েছে। তাদের রয়েছে দাসপাড়া-কালাইয়া নির্মাণ সামগ্রী মালিক সমিতি। তাদের ভাষ্যমতে দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রলার ও কার্গোতে করে রড, সিমেন্ট, বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী এনে ব্যবসা করেন। প্রতিদিন কমপক্ষে ১৫ থেকে ২০ টি ট্রলার ও কার্গো এখানে আসে। প্রত্যেক ট্রলার ও কার্গো বাবদ ব্যবসায়ীদের এক হাজার থেকে দেড় হাজার টাকা চাঁদা দিতে হয়।
সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, গত বুধবার সন্ধ্যার দিকে জরুরী সভা করে সিদ্ধান্ত নিয়েছেন তারা আর চাঁদা দিবেন না। এতে ক্ষুব্ধ হন শান্ত প্যাদা। গত বৃহস্পতিবার সকালে শান্ত চাঁদা নিতে আসলে সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। তখন তাকে (মোস্তাফিজুর রহমান) প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেন শান্ত। এ ঘটনায়তে আরও ক্ষুব্দ হন শান্ত।
সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন,‘শান্তর কাছে সব সময় অস্ত্রো থাকে। এ কারণে ভয়ের মধ্যে আছি।’ দ্রæত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ বিষয়ে শান্তর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার বাবা বিএনপি নেতা সোহরাব হোসেন প্যাদা বলেন, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরীর কাছ থেকে ৪০ হাজার টাকায় জলমহল কিনেছেন। এ কারণে তার ছেলে শান্ত ট্রলার প্রতি দুইশ টাকা করে নেয়। এটা কোনো চাঁদাবাজি নয়।
উপজেলা ভমি কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, কালাইয়া ও দাসপাড়া খাল জলমহল হিসেবে কাউকে ইজারা দেওয়া হয়নি। এ বিষয়ে বিএনপি নেতা আলী আজমের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর বলেন,‘সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

পটুয়াখালীতে বেসরকারি অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান

লোডশেডিং-পানি সংকটে দুর্ভোগে পটুয়াখালী পৌর শহরের ৮৫ হাজার মানুষ

বাউফলে খাসজমিতে মহিষ চরাতেও টাকা নেওয়ার অভিযোগ

পটুয়াখালীতে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মদিন পালন

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন 

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের কল্যাণে মানবিক উদ্যোগ হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

পটুয়াখালীতে এক অটোরিকশাচালককে গলায় ফাসদিয়ে হত্যার চেস্টা অভিযোগ

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়-সাবেক সংসদ সদস্য সরদার আব্দুল রশিদ

১০

পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলনের উদ্বোধন

১১

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

১২

 পটুয়াখালীর ফতুল্লা বাজারে রেকর্ডিয় ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

১৩

পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি, স্বচ্ছ নিয়োগে নির্বাচিত ২৯জন

১৪

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৫

জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি: পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ

১৬

শীর্ষ সম্মেলনে তাইওয়ান ও শুল্ক নিয়ে ট্রাম্পকে চাপ দেবেন চীনের শি জিনপিং

১৭

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন দাবীতে প্রতিনিধি সমাবেশ

১৮

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে জনবল বাড়ানোর দাবি জানিয়ে পটুয়াখালীতে বিশ্ব মিডওয়াইফ দিবস পালন

১৯

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০