নিজস্ব প্রতিনিধি:
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন।

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ সন্ধ্যা ৭টায় এই গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন বলে সরকারি এক বার্তায় নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর দেশবাসীর প্রতি তাঁর এটিই হবে প্রথম আনুষ্ঠানিক ও সরাসরি দিকনির্দেশনামূলক বক্তব্য, যা নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সৌজন্যে প্রধানমন্ত্রীর এই ভাষণটি একযোগে দেশের সকল সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল, রেডিও এবং অনলাইন নিউজ পোর্টালগুলোতে সম্প্রচার করা হবে। তথ্য মন্ত্রণালয় দেশের সকল সম্প্রচার মাধ্যমকে নির্ধারিত সময়ে ভাষণটি প্রচারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর এই ভাষণে নতুন সরকারের কর্মপরিকল্পনা, রাষ্ট্র সংস্কারের রূপরেখা, অর্থনীতির সংকট মোকাবিলা এবং জাতীয় ঐক্যের ডাক সংবলিত গুরুত্বপূর্ণ বার্তা থাকবে।
এর আগে, গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক রাজকীয় ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন জনাব তারেক রহমান। মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে পদের গোপনীয়তা ও শপথ বাক্য পাঠ করান। একই দিন বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন। দীর্ঘ দেড় বছর পর নির্বাচিত প্রধানমন্ত্রীর প্রথম এই ভাষণটি নতুন বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক যাত্রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। আজ সকাল থেকেই প্রধানমন্ত্রী তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর এই ভাষণের প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন স্টেট সীমান্তের পরিস্থিতি, ইউরোপীয় সামরিকীকরণ: রুশ গোয়েন্দা প্রধানের মন্তব্য

লর্ড অফ দ্য রিংস: দ্য হান্ট ফর গলম’-এ কেট উইন্সলেট কোন চরিত্রে অভিনয় করবেন? ম্যারিগোল তত্ত্বগুলোর বিশ্লেষণ

পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পটুয়াখালী বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ

পটুয়াখালী উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি আবু জাফর সম্পাদক বিদ্যুৎ পাল

পটুয়াখালী ড্রাইভার এন্ড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ৩৮ তম বার্ষিক সাধারন সভা

হাট-বাজার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুদা সুলতানার বিরুদ্ধে।

পাথরঘাটায় অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

১০

পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদ’র যুগ্ম সাঃ সম্পাদক মনির মোল্লা’র সংবাদ সম্মেলন

১১

পটুয়াখালী হাসপাতালে দ্রুত সিসিইউ ইউনিট চালু

১২

গণমাধ্যমকর্মীদের প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা

১৩

পটুয়াখালী লঞ্চঘাটে ঢাকাগামী ৫ টি লঞ্চ থেকে শতাধিক তোষক জব্ধ, স্বত্ত্বিতে যাত্রীরা

১৪

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

১৫

পটুয়াখালীতে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় হট্টগোল- প্রতিবাদ

১৬

ইরানের জ্বালানি খাতে হামলা ১০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা ট্রাম্পের

১৭

ইমরান হাশমির ঘটনাবহুল জীবন

১৮

ঈদযাত্রা নিরাপদ রাখতে কঠোর নজরদারি: ডিআইজি মোস্তাফিজুর রহমান

১৯

পটুয়াখালীতে  র‌্যাব-৮ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে দোকানে ১০ হাজার টাকা জরিমানা

২০