Shohel
২০ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনার মূল আসামী  গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :মহিপুর থানা পুলিশ জানায়, ১৯ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায মহিপুর থানার কুয়াকাটা পৌরসভা এলাকায় কয়েকজন আসামী মিলে দোকান মালিক মোঃ মনির হাওলাদারের কর্মচারী মোঃ হাসানকে মারধর সহ দোকানের ক্যাশ বক্স থেকে কিছু নগদ টাকা নিয়ে যায়। উক্ত ঘটনার পর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে একই দিন মহিপুর থানায় এজাহার দায়ের হয়। মামলা নং-১০। এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে মহিপুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলসহ মহিপুর থানা এলাকার সিসি ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালচনা করে মূল আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়।
দোকান মালিক মোঃ মনির হাওলাদার জানায়, কুয়াকাটা পৌরসভাস্থ সীবিচ এলাকায় তার একটি আচারের দোকান আছে। উক্ত দোকানে মোঃ হাসানর (২৬) ম্যানেজার হিসেবে কর্মরত আছে। ঘটনার দিন মূল আসামী মোঃ মাকসুদ আকন (৩০) এর নেতৃত্বে মোঃ শাহীন মুসুল্লী ও মোঃ রহিম(৩০) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীরা মিলে মনির হাওরাদারের দোকানে গিয়ে ম্যানেজার মোঃ হাসানকে দোকান থেকে বের হতে বলে। হাসান দোকান হইতে বের না হওয়ায় আসামীদের সাথে হাসানের কথা কাটাকাটি হয়। এক পর্যায় আসামীরা ম্যানেজার হাসানকে লাঠি দিয়ে মারধর করে এবং দোকানের মালামাল ভাংচুর করে। পরবর্তীতে আসামী মোঃ মাকসুদ আকন দোকানের ক্যাশ বক্সের ভিতর হতে নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে সংবাদ প্রাপ্তির সাথে সাথে মহিপুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল হতে বিভিন্ন তথ্য-উপাত্ত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক তা পর্যালোচনা করে আসামী মোঃ মাকসুদ আকন, মোঃ শাহীন মুসুল্লী, মোঃ রহিম দের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার প্রমান পান। পরবর্তীতে মহিপুর থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে মূল আসামী মোঃ মাকসুদ আকন কে মহিপুর থানা এলাকা হতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ মাকসুদ আকন উক্ত ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সাজেদুল ইসলাম জানান,
বর্তমানে মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং এ ঘটনার সাথে অন্য কোন ব্যক্তি বা সহায়তাকারীসহ অন্য কেউ জড়িত আছে কিনা তা নিরূপণে আইনগত পদক্ষেপ গ্রহণ করা সহ যে বা যারাই এই অপরাধে জড়িত থাকুক না কেন, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের কল্যাণে মানবিক উদ্যোগ হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

পটুয়াখালীতে এক অটোরিকশাচালককে গলায় ফাসদিয়ে হত্যার চেস্টা অভিযোগ

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়-সাবেক সংসদ সদস্য সরদার আব্দুল রশিদ

পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলনের উদ্বোধন

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

 পটুয়াখালীর ফতুল্লা বাজারে রেকর্ডিয় ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি, স্বচ্ছ নিয়োগে নির্বাচিত ২৯জন

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি: পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ

১০

শীর্ষ সম্মেলনে তাইওয়ান ও শুল্ক নিয়ে ট্রাম্পকে চাপ দেবেন চীনের শি জিনপিং

১১

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন দাবীতে প্রতিনিধি সমাবেশ

১২

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে জনবল বাড়ানোর দাবি জানিয়ে পটুয়াখালীতে বিশ্ব মিডওয়াইফ দিবস পালন

১৩

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৫

বাংলাদেশে রোহিঙ্গা ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে ডব্লিউএফপি

১৬

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যুর জট খুলতে সাদিককে মুক্তি দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি।

১৭

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

১৮

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের র‍্যালী

১৯

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

২০